বৃষ্টির দিনগুলো ( পর্ব ৪ )

in আমার বাংলা ব্লগ11 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000082696.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "বৃষ্টির দিনগুলো" গল্পের চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। এরপর সে তো বইয়ের দিকে তাকিয়ে হেসে ফেলে। এরপর তারা পার্কের ভেতরে হাঁটতে লাগল, চারদিকে সবুজ গাছপালা। বৃষ্টির আগের স্নিগ্ধ বাতাস, দূরে কিছু বাচ্চা খেলছে। আমাদের কথা যেন শেষই হচ্ছিল না। তখন মেঘলা হঠাৎ বলল- জানেন, ছোটবেলায় আমি ভাবতাম বৃষ্টি আসলে আকাশের কান্না। আর এখন কেমন? উত্তরে মেঘলা বললো- এখন মনে হয়, বৃষ্টি হলো আকাশের ভালোবাসা। সে বললো- ভালোবাসা?মেঘলা উত্তরে বললো- হ্যাঁ। পৃথিবীকে ছুঁয়ে দেখার জন্য আকাশের একটা অজুহাত। সে চুপ করে তার কথা শুনছিল। কিছু কিছু মানুষ আছে, যাদের সাধারণ কথাও কবিতার মতো শোনায়, মেঘলা ঠিক তেমনই ছিল।

সেদিন সন্ধ্যা পর্যন্ত আমরা একসঙ্গে ছিলাম। ফেরার সময় সে হঠাৎ বলল- একটা কথা বলি?সে বলতে বললো- আমি বন্ধুত্বকে খুব গুরুত্ব দিই। সে বললো- আমিও। তাহলে প্রতিশ্রুতি দাও, যত ব্যস্তই হও, কখনও হারিয়ে যাবে না। কথাটা শুনে কেন জানি বুকের ভেতর হালকা একটা ব্যথা অনুভব করল। কারণ জীবনে অনেক মানুষকেই হারিয়ে যেতে দেখেছে সে। সে ধীরে বলল- চেষ্টা করব। মেঘলা মাথা নাড়ল- না, চেষ্টা নয়। প্রতিশ্রুতি দাও। সে তার দিকে তাকিয়ে রইলো, তার চোখে তখন অদ্ভুত এক আন্তরিকতা ছিল। সে তখন হাত বাড়িয়ে বলল- ঠিক আছে, প্রতিশ্রুতি দিলাম। সে হাসল, তারপর হাত মিলিয়ে বলল-আমিও।

সেদিন বাড়ি ফেরার পথে হালকা বৃষ্টি শুরু হয়েছিল। সে ছাতা খোলেনি, ইচ্ছে করেই ভিজছিল। কারণ সেদিনের বৃষ্টিটা অন্যরকম লাগছিল। প্রথমবার মনে হচ্ছিল, জীবনের কোনো বিশেষ মানুষকে হয়তো সে খুঁজে পেয়েছে। যদিও তখনও তারা কেউ কাউকে ভালোবাসার কথা বলেনি। কিন্তু কিছু সম্পর্ক আছে, যেগুলো ভালোবাসা শব্দটি উচ্চারণ করার অনেক আগেই হৃদয়ের ভেতরে জায়গা করে নেয়। দিন যেতে লাগল, আমাদের দেখা বাড়তে লাগল। কথা বাড়তে লাগল, হাসি বাড়তে লাগল। আর অজান্তেই কমতে লাগল দুজনের মধ্যকার দূরত্ব।অচেনা থেকে পরিচিত আর সেই পরিচিত থেকে বন্ধু। আর বন্ধুত্বের আড়ালে ধীরে ধীরে জন্ম নিতে লাগল এমন এক অনুভূতি, যার নাম তারা তখনও মুখে আনেনি।

কিন্তু হয়তো দুজনেই অনুভব করছিল। হয়তো দুজনেই বুঝতে শুরু করেছিল। আকাশে যেমন বৃষ্টি নামার আগে মেঘ জমে, তেমনি তাদের সম্পর্কের আকাশেও জমতে শুরু করেছিল ভালোবাসার প্রথম মেঘ। আর সেই মেঘ একদিন ঝরবেই। কিন্তু সেই বৃষ্টির রং যে আনন্দের হবে, নাকি কষ্টের- সেটা তখনও তাদের কারও জানা ছিল না। সময় কখনও কখনও খুব নিঃশব্দে মানুষের জীবন বদলে দেয়। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো একসময় এত মূল্যবান হয়ে ওঠে যে পরে ফিরে তাকালে মনে হয়, আসল সুখ তো সেখানেই লুকিয়ে ছিল। মেঘলার সঙ্গে পরিচয়ের পর প্রায় চার মাস কেটে গেলো। এই চার মাসে তাদের সম্পর্কের নাম বদলায়নি, কিন্তু গভীরতা বদলেছে অনেক। এখন দিনের শুরু হয় তার “সুপ্রভাত” বার্তা দিয়ে, আর রাত শেষ হয় “ভালো থেকো” কথাটার মধ্যে দিয়ে।.....


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png