জবা ফুলের কালারফুল অঙ্কন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ13 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট পোস্টটি করেছিলাম একটা সাধারণ বিষয়ের উপর। তবে আর্ট মূলত যে বিষয়ের উপর করা হোক না কেনো, একবার সম্পূর্ণ করে উঠতে পারলে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। যাইহোক, যে বিষয়ের উপর এঁকেছিলাম সেটা হলো জবা ফুলের। চেষ্টা করেছিলাম এটিকে যতটা সম্ভব বাস্তব জবা ফুলের মতো করে ফুটিয়ে তোলা যায়। ফুলের রঙ, পাপড়ির গঠন, পাতার নকশা এবং ছায়া-আলোর ব্যবহার- সবকিছুতেই বাস্তবতার অনুভূতি আনার চেষ্টা করেছি।

জবা ফুল আমাদের দেশের অন্যতম পরিচিত এবং প্রিয় ফুল। এর উজ্জ্বল লাল রঙ, কোমল পাপড়ি এবং আকর্ষণীয় গঠন যেকোনো মানুষের মন কেড়ে নেয়। প্রকৃতির এই সৌন্দর্যকে কাগজের উপর তুলে আনা একটু চ্যালেঞ্জের কাজ। কারণ একটি ফুলের প্রাণবন্ততা শুধু তার রঙে নয়, বরং তার সূক্ষ্ম আকৃতি ও টেক্সচারের মধ্যেও লুকিয়ে থাকে। যাইহোক, মোটামুটি যতোটা বাস্তবের রূপ দেওয়া যায়, দিয়েছি। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000082676.jpg

🍁উপকরণ:🍁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000082688.jpg
⏩️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে সম্পূর্ণ একটা জবা ফুলের টেক্সচার তৈরী করে নিয়েছিলাম। এরপর তাতে ছোটো একটা কুঁড়ি এবং পাতা এঁকে নিয়েছিলাম।
1000082685.jpg
⏩️দ্বিতীয় ধাপে- কালার পেন এর মাধ্যমে সম্পূর্ণ ফুলের টেক্সচারটিকে কালার করে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
1000082682.jpg
⏩️তৃতীয় ধাপে- লাল মোম রং এর মাধ্যমে ফুলের পাপড়ি এবং পরাগ রেনুতে কালার করে দিয়েছিলাম।
1000082679.jpg
⏩️চতুর্থ ধাপে- সবুজ মোম রং এর মাধ্যমে পাতা এবং ব্যাকগ্রাউন্ড-এ কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png