বৈভব এর বিধ্বংসী ব্যাটিং!

in আমার বাংলা ব্লগ7 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000087719.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর জীম্বাবুয়ের মধ্যে তৃতীয় টি২০ ম্যাচ খেলা হয়েছে। এর আগে দুটো ম্যাচে ইন্ডিয়া দারুণ পারফরম্যান্স করেছে। তবে ইন্ডিয়ার এই টিম আর জীম্বাবুয়ের টিমের মধ্যে ঠিক আছে। ইন্ডিয়ার এই টিম একদম নতুন, ফলে তাদের অনেকের অনেক কিছুতে অনভিজ্ঞ ভাবনা আছে। সে ক্ষেত্রে তারা যে ধরণের ফরম্যাটে ক্রিকেট খেলছে, তাতে ঠিক আছে। এদের আসলে তৈরী হতেও একটু টাইম লাগবে। এদের মূলত আগে ইন্টারন্যাশনাল ম্যাচ অনেকের খেলানো হয়নি। সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতা নেই। আবার এমন কিছু প্লেয়ার আছে, যাদের কিছু ম্যাচে পার্ট টাইম হিসেবে খেলালেও অনেকদিন তাদের বসিয়ে রাখার ফলে খেলার ধরণ নষ্ট হয়ে গেছে।

জীম্বাবুয়ের সাথে খেলছে খারাপ না আবার যদিও। কিন্তু তাদের আয়ারল্যান্ড এর সাথে ম্যাচ জেতা উচিত ছিল। যাইহোক, এই জীম্বাবুয়ের সাথে যদি সব কয়টা ম্যাচ জিততে পারে, তাহলে তাদের পজিশন আস্তে আস্তে আবার চলে আসবে আশা করা যায়। কারণ পরপর দুটো টিমের সাথে বাজে ভাবে হারার পরে তাদের পজিশনের দিকে একটু সমস্যা হয়েছে। বৈভব ছেলেটা বর্তমানে এই তিনটি ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে। এর আগের ম্যাচে তেমন ভালো করতে পারেনি, কারণ তাকে সেভাবে কোনো সুযোগ দেয়নি। ইন্ডিয়ার এই টিম পুরোপুরি তৈরী হয়ে গেলে একটা ব্যাটার টিম তৈরী হবে। রোহিত এর পরে বৈভব ছেলেটা ওপেন এর জন্য একটা বেস্ট অপশন তৈরী হবে।

যাইহোক, ইন্ডিয়া এই ম্যাচে আগে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। এটা সাধারণত ব্যাটিং পিচ ছিল, তবে ইন্ডিয়া যদি পরেও ব্যাটিং করত, তাও জিতে যেতো। তবে জীম্বাবুয়ে চাইলেও বেশি একটা রান করতে পারতো না। যাইহোক, ইন্ডিয়ার হয়ে এই টিমের বেস্ট জুড়ি বৈভব আর অভিষেক এসেছিল। দুজনেই বিধ্বংসী ব্যাটার। দুজনেই যেদিন ব্যাটিং করবে সমান তালে, সেদিন রানের বন্যা বয়ে যাবে। যদিও এই ম্যাচে অভিষেক তেমন ভালো ব্যাটিং করতে পারেনি, কিন্তু বৈভব একাই বিধ্বংসী অবস্থা করে তুলেছিল। দেড়শো স্ট্রাইক নিয়ে ব্যাট করে গেছে। ইন্ডিয়া যে টোটাল ১৯২ রান করেছিলো, তাতে একার রান ৮০+। বাকিরা খেললেও সেভাবে ভালো ব্যাট করতে পারেনি।

এদিকে জীম্বাবুয়ে এই রান তাড়া করতে নেমে শুরু ভালোভাবে শুরুই করতে পারেনি। বোলিং যদিও খারাপ করেনি, কিন্তু এই নতুন কয়েকটা বলার খুব একটা ভালো মানের না। এরা কোনো বড়ো টিমের সাথে পারবে না, কারণ মেরে লাল করে ফেলবে। তবে ওপেন এর যে বোলার বোলিং করেছিলো, মার খেলেও উইকেট নিয়েছিলো সময় মতো। লাস্ট এর দিকে কয়েকটা ব্যাটসম্যান ভালো পার্টনারশিপ তৈরী করে ফেলেছিল। সেই মুহূর্তে যদি এইরকম উইকেট নেওয়া যায়, তখন কিন্তু কত রান সে দিলো, সেটা আর হিসেবের মধ্যে পড়ে না। আর যাইহোক, এটা দেখে ভালো লাগছে যে, বৈভব ছেলেটা প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচে এত সুন্দর পারফরম্যান্স করতে পারছে। অনেকেই ভেবেছিল, এই ছেলে এখানে তেমন কিছু করতে পারবে না, হয়তো বাদ পড়ে যেতে পারে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png