পিজ্জার স্লাইসকে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট || অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ7 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। গতকাল এই ম্যান্ডেলা আর্ট তৈরী করেছিলাম। এই ম্যান্ডেলা আর্ট একটু ভিন্ন ভাবে আঁকার চেষ্টা করেছিলাম। এই আর্ট একদম সাধারণ একটা সাদা-কালোর মাধ্যমে তৈরী করতে চেয়েছিলাম। কিন্তু পরে আর্ট করার মুহূর্তে একটু ভিন্ন আইডিয়া যোগ করলাম। এখানে একটা পিজ্জার স্লাইস তৈরী করেছিলাম। এটার মাধ্যমে যেমন একটা টপিক যুক্ত হলো আবার তেমন ম্যান্ডেলা আর্ট এর সৌন্দর্যও যুক্ত হলো। পিজ্জার স্লাইস ছোটো হলেও মূলত দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছিল। পিজ্জার মোটামুটি যেমন কালার হয়ে থাকে সেইরকম কালার দেওয়ার চেষ্টা করেছি। আর বাকি কালার এর মধ্যে সব সাদা-কালোর মাধ্যমে বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আর্টটা ভালো লাগবে। এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।

1000086149.jpg

🍁উপকরণ:🍁

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000086150.jpg
▶️প্রথম ধাপে- প্রথমে স্কেচ পেন্সিল দিয়ে একটা পিজ্জার স্লাইস এঁকে নিয়েছিলাম। এরপর তাকে কেন্দ্র করে একটা বৃত্ত এঁকে নিয়েছিলাম। এরপর তাতে কিছু ডিজাইন এঁকে দিয়েছিলাম।
1000086158.jpg
▶️দ্বিতীয় ধাপে- সেই বৃত্তের মধ্যে বিভিন্ন আকৃতির ম্যান্ডেলার ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।
1000086155.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে পিজ্জার স্লাইসে কালার করে দিয়েছিলাম এবং পরে কালার পেন এর মাধ্যমে বৃত্তের অর্ধেক অংশে গাঢ় কালী করে দিয়েছিলাম।
1000086147.jpg
▶️চতুর্থ ধাপে- বাকি অর্ধেক অংশে একইভাবে কালার পেন এর মাধ্যমে কালী করে দিয়েছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png