দশ রানের নাটকীয় জয়!

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000077750.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো চেন্নাই আর হায়দরাবাদ। এই দুই টিমের অবস্থা খুব একটা ভালো নয়, বিশেষ করে চেন্নাই টিমের খুবই খারাপ দুর্দশা। কোনোমতে একটা ম্যাচ জিতেছে, কিন্তু তাতে নেট রান রেট এর কোনো উন্নতি হয়নি। হায়দরাবাদ যদিও ষষ্ঠ পজিশন এর দিকে আছে লিস্টে, কিন্তু তাও তাদের উঠে যাওয়ার একটা চান্স আছে। হায়দরাবাদ এর প্লেয়ারদের মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে দেখলাম। তবে চেন্নাই এর অবস্থা কিছুটা কলকাতা টিমের মতো অর্থাৎ এদের ব্যাটিং করার ক্ষমতা তো আছে, কিন্তু সেই রানে ম্যাচ জেতার ক্যাপাসিটি নেই।

এই ম্যাচে চেন্নাই এর একটা বড়ো চান্স ছিল। কারণ এটা জিততে পারলে নেট রান রেট অনেকটা রিকভার হতো। যাইহোক, ম্যাচটা ছিল হায়দরাবাদ এর পিচে। আর খেলার মধ্যে একটা বিষয় অনেক গুরুত্বপূর্ন থাকে, সেটা হলো, নিজেদের ঘরের মাঠে দাপট বেশিই থাকে। তবে টস জিতেছিল চেন্নাই এবং তারা পরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো। তো হায়দরাবাদ ব্যাটিং করতে নামলে অভিষেক শুরু করেছিলো একপ্রকার বিধ্বংসী ব্যাটিং। আর অভিষেক এর ব্যাটিং তো বোঝেন, সেট হয়ে গেলে খুবই বিপদ সংকেত বিপক্ষ টিমের বোলারদের জন্য। এমনিতেই ক্রস টানে বেশি। তবে একবার সেট হয়ে যেতে পারলে এমনিতেই টানে বেধে যায়।

সাথে হেডও ভালো ব্যাট করছিলো, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি। তবে অভিষেক ভালোই মেরে যাচ্ছিল পাওয়ার প্লে ওভারে। রান রেট প্রতি ওভারে সাড়ে ১২ করে রেখে দিয়েছিলো। এটা একটা প্লাস পয়েন্ট ছিল, এই ধারা ধরে রাখতে পারলে রান ২৩০ ছাড়িয়ে যেতো। কিন্তু পরে ঈশান কিষান এসেই আউট হয়ে যায়। তারপরেও ম্যাচ ধরে রেখেছিলো একা অভিষেক। পরে যদিও ক্লাসেন এসে ভাল করছিলো, কিন্তু অভিষেক আউট হয়ে যাওয়ার পরে রান রেট অনেকটাই পড়ে গিয়েছিল। আর ক্লাসেন পড়ে যাওয়ার পরে রান একদম হয়নি শেষের দিকে। তাও ১৯৪ হয়েছিলো, খারাপ ছিল না এটা। এরপরে চেন্নাই ব্যাট করতে নামে। হিসেবে তাদের এই রান চেজ করা উচিত ছিল।

শুরুটা খারাপ ছিল না, কারণ সন্জু শুরুটা ৬ দিয়েই করেছিলো। এদিকে আবার ক্যাপ্টেন এসে দুই বাড়ি দিয়ে আউট হয়ে গেছিল, তার আগেই সন্জু ক্যাচ আউট হয়ে যায়। রান কিন্তু খুব একটা ভালো ছিল না তাদের, কারণ পরপর দুটো উইকেট পড়ে যাওয়া মানে একটা বিশাল ব্যাপার অর্থাৎ রান রেট এর উপর একটা খারাপ প্রভাব পড়ে যায়। যদিও পরে দুইজন একটু পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছিলো, কিন্তু তাও খুব বেশি একটা না। মাত্র ৭ রানের একটা পার্টনারশিপ। তাও যাইহোক, ভালোই করেছিলো অর্থাৎ বোলিং এর দিকে। ফলে জয়টা হায়দরাবাদ ছিনিয়ে নিয়ে গেলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png