প্রদীপের সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন || অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ13 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই আর্ট করেছিলাম একটা ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে। ম্যান্ডেলা ডিজাইন ফুটিয়ে তুলেছিলাম আলাদিনের প্রদীপের মাধ্যমে। আর্ট সবসময়ই কল্পনা আর বাস্তবতার এক সুন্দর মেলবন্ধন। এর গঠন ও ভাবনা এসেছে সেই বিখ্যাত “আলাদিনের জাদুর প্রদীপ” থেকে। আলাদিনের প্রদীপ মানেই এক ধরনের রহস্য, জাদু আর অজানা জগতের আহ্বান।

সেই ভাবনাটাকে আরও নান্দনিকভাবে উপস্থাপন করতে বেছে নিয়েছিলাম ম্যান্ডেলা আর্ট। সম্পূর্ণ প্রদীপ জুড়ে যে সূক্ষ্ম প্যাটার্নগুলো রয়েছে, সেগুলো ধাপে ধাপে সাজানো হয়েছে। প্রতিটা লেয়ারে যে আলাদা আলাদা ডিজাইন করেছিলাম, তা একটা আলাদা সৌন্দর্য তৈরী করেছিলো। সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ধোঁয়ার ডিজাইনটি। এটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলে খুবই সুন্দর লাগে দেখতে।

1000077253.jpg

🏵উপকরণ🏵

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000077245.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে সম্পূর্ণ একটা প্রদীপ এর ডিজাইন তৈরী করে নিয়েছিলাম। এখানে ধোঁয়ার দৃশ্যটা বেশ ভালো ভাবেই ফুটিয়ে তুলেছিলাম।
1000077262.jpg
▶️দ্বিতীয় ধাপে- শেপটা তৈরী করে নেওয়ার পরে পেন্সিল এর ডিপ কালার দিয়ে আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
1000077259.jpg
▶️তৃতীয় ধাপে- স্কেচ পেন্সিল এর মাধ্যমে ধোঁয়া এবং প্রদীপ এর উপরের দিকে কিছু ম্যান্ডেলার ডিজাইন ফুটিয়ে তুলেছিলাম।
1000077256.jpg
▶️চতুর্থ ধাপে- একইভাবে প্রদীপ বাকি সমস্ত জায়গায় ম্যান্ডেলার ডিজাইন তৈরী করে নিয়েছিলাম। কালার পেন এর মাধ্যমে কিছু জায়গায় ডিপ কালার দিয়ে ফুটিয়ে তুলেছিলাম। এরপর অঙ্কন সাদা-কালোর মাধ্যমে এখানেই অঙ্কন সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Sort:  
 10 hours ago 

প্রদীপের সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে।এ ধরনের আর্ট গুলো করতে সময়ের দরকার হয়।সময় নিয়ে দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই।