ইন্টারেস্টিং এবং থ্রিলার ম্যাচ!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর ইন্টারেস্টিং একটা ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচে মুখোমুখি হয়েছিলো রাজস্থান এবং লৌখনো। রাজস্থান প্রথমের দিকে একদম টানা কয়েকটা ম্যাচ জিতে ভালো পয়েন্ট অর্জন করেছিলো। কিন্তু বর্তমানে কয়েকটা ম্যাচে অর্থাৎ লাস্ট ২-৩ টে ম্যাচে কোনো ভালো পারফরম্যান্স নেই। এদিকে লৌখনো টিমের অবস্থাও খুব একটা ভালো না, ভালো ভালো প্লেয়ার আছে, কিন্তু কেউ একজন ভালো ব্যাটিং করছে তো, বাকিরা একদম জিরো, অর্থাৎ কোনো দায়িত্ব নিয়ে ব্যাটিং করার মানসিকতা দেখা যায় না। তবে একটা বিষয় যে, কিছু কিছু ম্যাচে হারলেও আবার উঠে উঠে কিছু ম্যাচ জিতে যায়।
কিন্তু সমস্যা হচ্ছে ঋষভ এর কোনো ম্যাচে অধিনায়ক এর দায়িত্ব ঠিকভাবে পালন হচ্ছে না। বোলিং এবং ফিল্ডিং সাজানোর কোনো পরিকল্পনা নেই। বিশেষ করে কোন ব্যাটসম্যান এর ক্ষেত্রে কোন বোলারকে দিলে ভালো হবে, সেটাই যেনো উল্টাপাল্টা করে ফেলছে। যাইহোক, ম্যাচটা ছিল লৌখনোর পিচে। তবে পিচে একটু কন্ডিশন খারাপ ছিল। অর্থাৎ এই পিচে রান করাটা একটু চাপের ছিল, কারণ উইকেট বেশ ভালোই স্লো ছিল। এদিকে টস জিতেছিল লৌখনো এবং তারা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। যদিও উইকেট স্লো ছিল, কিন্তু টার্গেট খেলার মতো পরিস্থিতি ছিল এই পিচে। অনেক সময় বলা যায় না, পিচে পরে ব্যাটিং করার সময় চেঞ্জ হয়ে যায়।
যাইহোক, রাজস্থানের ওপেন এর দুইজন ব্যাটিং করতে নেমে পড়ে এবং হতাশাজনক পরিস্থিতি তৈরী হয়। যাইস্বল ব্যাটিং করছিলো খারাপ না, কিন্তু ভুল শর্ট খেলায় কিপারের কাছে ক্যাচ চলে যায়। এদিকে সেই বিধ্বংসী ব্যাটার বৈভব এই ম্যাচ ধরে লাস্ট দুই ম্যাচে খুবই বাজে পারফরম্যান্স করেছে। যদিও এটা স্বাভাবিক বিষয়, কারণ একটা প্লেয়ার সবসময় ভালো খেলতে পারে না। এখানে ওপেন এর দিকে তো খুবই খারাপ অবস্থা হয় এবং সেই সাথে পরের ব্যাটসম্যান এসেই আউট হয়ে যায়। যদিও রিয়ান পরাগ ব্যাটিং করছিলো, কিন্তু টিকতে পারেনি। এখানে জাডেজা বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে, কারণ একমাত্র সে ছাড়া আর উপায় ছিল না রান করার ক্ষেত্রে।
বাকিরা সবাই যেভাবে আউট হয়েছিলো, তাতে ৮০-৯০ রানে অলআউট হয়ে যাওয়ার কথা। তাও যাইহোক, দেড়শো পার করেছিলো। এদিকে এই রান দেখে ভেবেছিলাম আজকে রাজস্থানের ভরাডুবি আবার হবে মনে হয়। কিন্তু লৌখনোর অবস্থা ছিল সবথেকে করুন, কারণ একমাত্র ওপেনে মিচেল মার্শ ব্যাটিং করে গিয়েছে, আর এদিক দিয়ে গড়ে আউট হতেই গেছে। টানা উঠে উঠে ৩ জন জিরো রানে আউট হলো। এরপরে পুরান যদিও পার্টনারশিপ করছিলো, কিন্তু ক্যাচ আউট হয়ে যায়। এরপরে বাকিরা সবাই না রান করার মতো করে আউট হয়েছে। এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা এটাই যে, দেড়শো রানের টার্গেট খেলতে গিয়ে ১১৮ রানে অলআউট হয়ে গেলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





