বিস্ফোরক ব্যাটিং!

in আমার বাংলা ব্লগ16 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000077820.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব আর লৌখনো। দুটো টিমই মোটামুটি বেশ ভালোই খেলছে এবারের আইপিএল ম্যাচে। তবে পাঞ্জাব এর এবার দারুণ ম্যানেজমেন্ট, প্রতিটা ম্যাচে ভাল সুফল বয়ে আনছে। মোটামুটি ক্যাপ্টেন্সি দারুণ হচ্ছে। শ্রেয়াশ আইয়ার একজন প্লেয়ার হিসেবে যেমন ভালো, তেমনি একজন ভালো ক্যাপ্টেন্সি। গত বছরের থেকে সেই একইরকম ভাবে ক্যাপ্টেন্সি এর দায়িত্ব পালন করে আসছে। গতবার না তার আগেরবার কলকাতার হয়ে অধিনায়ক এর দায়িত্ব পালন করেছিলো এবং সুন্দর রেজাল্ট ছিল তাদের। কিন্তু এই প্লেয়ার এর কোনো ভ্যালু নেই জাতীয় টিমে।

পাঞ্জাব কিন্তু যথেষ্ট ভাল খেলে, প্রতিবছর অর্থাৎ সেই গেইল এর আমলের থেকে একটা ভালো পজিশন এর মধ্যে রয়েছে। তবে মাঝখানে একটু টিম ম্যানেজমেন্ট এর সমস্যা থাকার কারণে পিছিয়ে পড়েছিলো অর্থাৎ একটা বাজে ফর্মে চলে গিয়েছিলো। যাইহোক, এদিকে লৌখনো টিমও তেমন একটা খারাপ খেলছে না, কিন্তু তাদের অধিনায়ক এর দায়িত্ব খুব কম পালন হচ্ছে। ঋষভ এর দিয়ে তেমন কোনো দায়িত্ব পালন হচ্ছে না। গতকাল ম্যাচটা ছিল নিউ চন্ডিগড় এর পিচে। আর এদিকে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো লৌখনো। পাঞ্জাব সিদ্ধান্ত অনুযায়ী ব্যাটিং করতে নেমেছিল এবং ওপেনে একপ্রকার বেধড়ক মার চলেছে।

যদিও একটা উইকেট মুহূর্তের মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু প্রিয়াংশ একাই পিটিয়ে বোলারদের লাল করে দিয়েছিলো। সাথে কোপার কন্নোলে আবার সেদিক থেকে ভালোই ব্যাটিং করেছিলো। একপ্রকার বলা যায়, দুইজনে সমান তালে পিটিয়ে গেছে। মনে হয়নি কোনো উইকেট পড়েছে। বোলাররা রীতিমত তালগোল পাকিয়ে ফেলেছে, মানে বল আর ফেলানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। শুধু দুইজনের পার্টনারশিপ ছিল ১৭০+। ম্যাচ একপ্রকার ৬০% নির্ধারণ হয়ে গেছিল এই পার্টনারশিপ এর উপর নির্ভর করে। এছাড়া এই দুইজনের অর্থাৎ একজনের ৯৩ রান এবং অন্যজন এর ৮৭ রান করা সত্বেও একটা আফসোস ছিল যে, সেঞ্চুরি করতে পারলো না। টি২০ ফরম্যাটে এই একটাই সমস্যা যে তীরে এসে নৌকা ডুবে যায়।

যদিও এখানে বিষয়টা এমন নয়, যদি সে শুধুমাত্র নিজের ক্যারিয়ার এর জন্য খেলে, তাহলে এটা শর্ট বল খেলে করা যায়। কিন্তু এদের ব্যাটিং দেখে সেটা আর মনে হয়নি। যাইহোক, এদের সম্মিলিত রান আর বাকিদের রান মিলিয়ে ২৫০+ রান হয়ে গেছিল। লৌখনো এদিকে আবার শুরুটা ভালোই শুরু করেছিলো, অর্থাৎ মনে হচ্ছিলো একটা পারফেক্ট টি২০ ম্যাচ দেখছি। কিন্তু এখানে প্রথম থেকে সবাই মোটামুটি ভালই ব্যাটিং করে আসলেও শেষের দিকে গিয়ে ধরা খেয়ে গেছিল। কিন্তু এদের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো, না মনে হয় জিতে যাবে। কারণ রান রেট অনেকটাই কাছে নিয়ে চলে এসেছিল। মার্করম আজকে শেষের দিকে ব্যাট করে ভালোই করেছিলো, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। মার্করম যদি শেষের দিকে টিকে যেতো, তাহলে বিষয়টা অন্যরকম হতো। যাইহোক, তাও ২০০ রান করেছিলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png