রোমাঞ্চকর জয়!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা আর গুজরাট। কলকাতার অবস্থা আর বলার মতো না, প্রতিটা ম্যাচে গো-হারা হারছে। এদের খেলা দেখে মনে হয় না আর জিততে পারবে, কারণ এদের আর ওঠার পর্যায়ে নেই। কারণ মাইনাস পয়েন্ট এত হয়ে গেছে, যে সেটাকে রিকভার করে উপরে ওঠা অনেক চাপের। আরো একটা পথ খোলা আছে, সেটা হলো বাকি ম্যাচের মধ্যে ৩-৪ টা বড়ো ব্যবধানে জিততে হবে। কিন্তু সেটা সম্ভব না, কারণ এদের যে ব্যাটিং বিপর্যয়, তার থেকে বড়ো বিপর্যয় হলো বোলিং। রান করলেও বোলিং এর কারণে আর জিততে পারে না।
নিজেদের মাঠেও একটা ম্যাচ জিতে উঠতে পারেনি। আর এখন ম্যাচগুলো হবে ম্যাক্সিমাম কলকাতার বাইরে। এই ম্যাচটাও হয়েছে আহমেদাবাদের পিচে। যদিও এখন যা ম্যাচ খেলা হচ্ছে না কেনো, সবই ব্যাটিং পিচ, সেক্ষেত্রে ঘরের মাঠে হোক বা বাইরের মাঠে হোক। সমস্যা তেমন হওয়ার কথাই না। সব টিম রান করতে পারছে, আর জিততে পারছে. কিন্তু কলকাতা রান করলেও জিততে পারছে না। কারণ তাদের বোলিং ঠিকঠাক ব্যাটার এর বিপক্ষে দেওয়া হচ্ছে না আর সবথেকে বড়ো সমস্যা হলো, তাদের গ্যাপ একদমই পূরণ করতে পারছে না। এই ম্যাচেও কলকাতা টস হেরে যায়। আগে ব্যাটিং করতে নেমে বড়ো বিপর্যয়ের মুখে পড়ে যায়। কারণ ওপেনের দিকে পরপর দুইজন পড়ে যায়।
এই ম্যাচে আবার নতুন একজনকে নামিয়েছে, কিন্তু একদমই ফালতু ব্যাটিং করেছে। রচীন রবীন্দ্রকে কেনো নামাচ্ছে না, এটা বুঝলাম না, সে একজন অলরাউন্ডার। আমার মতে কলকাতার প্রথম থেকে টানা কয়েকজনকে বসিয়ে দিয়ে নতুন প্লেয়ার নামানো উচিত, কারণ অনেক ভালো ভালো প্লেয়ার বসে আছে, কিন্তু তাদের কোনো সুযোগ দিচ্ছে না। ওঠার কোনো চান্স নেই আসলে। যাইহোক, প্রথমে ৩ জন পড়ে যাওয়ার পরে রান অনেকটাই চেপে গিয়েছিলো, বলা যায় পাওয়ার প্লে ওভারে মাত্র ৪০ রান হয়েছিলো। এরপরে গ্রীন ৭-৮ ওভারের পরের থেকে একটু মেরে খেলেছে বলে রান রেট ১০ করে হয়েছিলো। কিন্তু আবার সেখানে উইকেট পড়ে যাওয়ায় রান আবার কিছুটা ডাউন হয়ে যায়, কিন্তু ১৮০ রান তাও অনেকটাই করেছিলো এই অবস্থায়।
গুজরাট এদিকে আবার শুরুটা দারুণ করেছিলো। কারণ গিল বর্তমানে বেশ ভালোই ব্যাটিং করছে। কিন্তু সাই সুদর্শন সেই প্রথম থেকেই একই অবস্থা, একদমই সেট হতে পারছে না। বাটলার এর সাথে ভালোই শুরু করেছিলো এবং মোটামুটি একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল। কিন্তু বাটলার কিছুক্ষণ পরে আউট হয়ে গেছিল। এক্ষেত্রে গিল নিজের জায়গায় বেশ ভালোই স্ট্রং ছিল, আমিতো ভেবেছিলাম আজকে সেঞ্চুরি করেই ছাড়বে। গিল এর শর্ট দারুণ ছিল, কিন্তু গ্রীন ক্যাচটা ধরেছিলো দারুণ। কঠিন ছিল এই শর্ট এর ক্যাচ ধরা, কিন্তু তাও ধরে নিয়েছিলো। কিন্তু ম্যাচ বের করে দিয়েছিলো একাই। কলকাতা এই ম্যাচে মোটামুটি ফিল্ডিং করেছে ভালো, কিন্তু বোলিং বড্ড খারাপ। যে কয়জন বল করেছে, সবাইকেই সমান তালে মেরেছে। কলকাতা এই নিয়ে ৫ টা ম্যাচ টানা হারলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





