টাকী পূবের বাড়ির ইছামতীর ঘাট
নমস্কার বন্ধুরা,
মানচিত্র ধরে রাজবাড়ি থেকে সামান্য পথ এগোতেই পৌঁছালাম ইছামতীর পাড়ে। যে ঘাটে গিয়ে উঠলাম, সেটা মূলত পূবের বাড়ির ঘাট। জমিদার বাড়ির সাবেকি ঘাট আধুনিকতার ছোঁয়াতে আধুনিক হয়ে উঠেছে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে টাকী পৌরসভা এই ঘাটটিকে কেন্দ্র করে পাড় বরাবর সুন্দর একটি পার্কের তৈরি করেছে। চারপাশটা বেশ গোছানো, বসার জায়গা, বুঝলাম পর্যটকদের জন্য বানানো। যখন সেখানে পৌঁছলাম, তখন বেলা অল্প কিছুটা বেড়েছে। সূর্য্য মামার দৌলতে সৌভাগ্যবশত হাতেগোনা কজন পর্যটক ছাড়া সেখানে বিশেষ কেউ নেই। যদিও সেখানে না দাঁড়িয়ে পাড় বরাবর এগিয়ে গেলাম, জায়গাটা আরো ফাঁকা। হু হু করে নদীর হাওয়া গায়ে এসে লাগছে।
ঘাটের বাঁধাধরা জায়গায় না দাঁড়িয়ে এগিয়ে যাওয়াটা একদম সঠিক সিদ্ধান্ত ছিল। সেখান থেকে ইছামতীর বিশালত্ব সঠিক রূপে প্রকট হলো। নদীর হাওয়া কপালে জমা ঘামের ফোঁটা গুলোকে নিমেষে উড়িয়ে দিলো। এখান থেকে সম্পূর্ণ ইছামতী নদীটাকে এক নজরে দেখা যায়। একটা জায়গা দেখে মনে হলো যেন দিগন্তবিস্তৃত জলরাশি। আর ইছামতী শুধু নদী নয়, এটি আন্তর্জাতিক সীমান্তও বটে। নদীর ঠিক ওপারেই বাংলাদেশ। মাঝখানে শুধুই ইছামতী।

ভারতের পাড় বরাবর বহু নৌকা ভাসছিল, কিছু মাছ ধরার আবার তাদের মধ্যে কয়েকটা পর্যটক নিয়ে। তবে আমি যে বিষয় নিয়ে বেশি আনন্দ পাচ্ছিলাম সেটা হলো, এই অদৃশ্য সীমারেখা। যদিও ৮০ বছর আগে পুরোটা একটাই দেশ ছিল কিন্তু কালের নিয়মে এখন নদীর দুই পাড়ে দুটো আলাদা দেশ। বর্ষা কবেই শেষ তবুও ইছামতীর জলের বেশ টান আছে। বিজয়া দশমীর সময়ে ইছামতী নদীর মাঝে যুগ যুগ ধরে চলে আসা মা দুর্গার বিসর্জন নিয়ে দারুন প্রতিযোগিতা হয়।

"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





