ভোট দিতে বাড়ি চললাম

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,

সামনের ২৩ তারিখে পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট, আর নাগরিক দায়িত্ব পালন করার কথা মাথায় রেখে মাসের শেষের দিকে এই মাসে বাড়ি আসা পরিকল্পনা করে রেখেছিলাম। কিন্তু ইচ্ছে থাকলেই তো আর উপায় হয় না। ভোটের মরসুমে মানুষ বাড়ি ফিরবে, ফলে ট্রেনের টিকিটের পাওয়া একটু কঠিন। মাস খানেক আগে যখন টিকিট দেখেছিলাম, তখনই সব ওয়েটিং লিস্ট-এ চলে গিয়েছিল। অগত্য শেষ ভরসা তৎকাল। চশমা নিতে বাড়ি থেকে বেরোনোর ঠিক আগে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতার নিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। ভাগ্য সহায় ছিল বলে টিকিটটা পেয়ে গেলাম। টিকিট কাটতে পারলেও ঘাড়ের অবস্থা খুব একটা সুবিধার নয়। গত কয়েকদিন ঘর থেকে বেরোতে পারিনি, বাড়ির টিকিট পেয়ে তাই জোর করে হলেও বেড়িয়েছিলাম।

1000192805.jpg

1000192804.jpg

ঘাড়ের ব্যথা এমন পর্যায়ে পৌঁছেছে যে বসে থাকলেই কষ্ট। ডান দিকে ঘাড় ঘোরাতে গেলেই যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি। তাই ঝুঁকি না নিয়ে স্টেশনে সময়ের অনেক আগেই পৌঁছে গেলাম। শরীরের এই অস্বস্তির কথা ভেবে প্রায় দেড় ঘণ্টা আগে স্টেশনের পৌঁছেছি। ইচ্ছে ছিল এসি কামরাতে যাওয়ার, যাতে একটু আরাম পাওয়া যায়, কিন্তু তৎকালে যা পাওয়া গেছে তাতেই সন্তুষ্ট। আমার সিটটা নিয়েছি একদম উপরের বার্থে, যেটা আমার পছন্দের। স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল, কথা না বাড়িয়ে সোজা নিজের বার্থে গিয়ে উঠে পড়লাম। ঘাড়ের যন্ত্রণার কারণে বেশিক্ষণ বসে থাকা আমার পক্ষে অসম্ভব। সিটে উঠে শরীরটা এলিয়ে দিলাম। পিঠ আর ঘাড় সোজা করে শুতেই কিছুটা যেন স্বস্তি।
1000192802.jpg

কামরায় ধীরে ধীরে হইচই আর হাঁকডাক বাড়তে শুরু করলো। যথাসময়ে ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়ল। গন্তব্য বাড়ি, কয়েকদিন মায়ের হাতের রান্না আর ঘাড়ের শুশ্রুষা।

1000192803.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemX

Sort:  

🎉 Congratulations!

Your post has been upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg