পশ্চিম মাঠে শান্ত গোধূলি
নমস্কার বন্ধুরা,
ট্রেনের সফর আর ঘাড়ের অসহ্য যন্ত্রণার পর বাড়ি পৌঁছে পরম স্বস্তি পেলাম। বাড়িতে পা দিয়েই ভালো করে স্নান সেরে মায়ের হাতের ভাত ডাল খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। যন্ত্রণা এবং যাত্রা দুই ক্লান্তিতে শরীর এতটাই মুষড়ে ছিল যে, বিছানাতে শোয়া মাত্র গভীর ঘুমে তলিয়ে গেলাম। সেই জম্পেশ ঘুমে কয়েক ঘণ্টা কীভাবে কেটে গেল জানি না, তবে যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে গোধূলি। ঘুম থেকে উঠে বুঝলাম ঘুমানোর ফলে চোখ-মুখ বেশ খানিকটা ফুলে গেছে। দীর্ঘক্ষণ লম্বা হওয়ার ফলে ঘাড়ের ব্যথাটা কিছুটা থিতু। মুখ-হাত ধুয়ে গ্রামের টানে বেরিয়ে পড়লাম। কলকাতার হর্নের শব্দ, ট্রাফিকের দূষণ আর অন্তহীন ভিড় থেকে কয়েকশ কিলোমিটার দূরে নিজের গায়ে অদ্ভুত একটা শান্তি আছে। আলসেমি গায়ে নিয়ে হাঁটা দিলাম মাঠের দিকে।
বাড়ির পেছনে অল্প দুর হাঁটলে খোলা মাঠ। সেখানে পৌঁছে দেখি পশ্চিম আকাশে সূর্যদেব বিদায় নিয়েছেন। এক শান্ত গোধূলির আলোর রেশ থেকে গেছে। মাঠে গিয়ে একটা মোটা আল ধরে বসলাম, চারপাশ থেকে ঘর ফেরা পাখিদের কলতান ভেসে আসছিল। এখন প্রায় বাংলার গ্রামগুলিতে তিনটে চাষ হয়েই থাকে তাই প্রতি মরশুমে এই মাঠের রং বদলে যায়। কদিন আগে যখন ভাইয়ের বিয়েতে বাড়িতে এসেছিলাম, তখন এই মাঠই ছিল সর্ষে গাছে ঢাকা। চারদিকে দানা সর্ষের গন্ধ। কিন্তু আজ এসে দেখলাম সেই দৃশ্যপট আমূল বদলে গেছে। সর্ষে খেত এখন ফাঁকা। নতুন চাষের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। ধুলোমাখা রুক্ষ মাটির গন্ধ নাকে আসছে।
সারাদিন শুয়ে থেকে ঘাড়ের ব্যথাটা এখন অনেকটাই কম। তাই মাঠে বসে থাকতে বিশেষ কষ্ট হচ্ছিল না। কানের পাশ ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছিল। আহা! এমন জায়গা ছেড়ে যেতে কার ইচ্ছে করে?
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS





