নতুন ফ্রেম হাতে পেলাম

in আমার বাংলা ব্লগ15 hours ago

নমস্কার বন্ধুরা,

অবশেষে অপেক্ষার অবসান হলো, নতুন চশমাটা হাতে পেলাম। যদিও গত শুক্রবারই সেটা পাওয়ার কথা ছিল, কিন্তু ঘাড়ের ব্যথায় গত কয়েকটা দিন মাথা তুলতে পারিনি। প্রায় বেশ কদিন পরে বাড়ি থেকে জোর করেই অল্প কিছু কাজ হাত নিয়ে বেরিয়ে এক প্রকার বাধ্য হয়ে দুপুর বেলায় ছুটলাম লালবাজারে। সেদিন যখন ফ্রেম পছন্দ করতে এসেছিলাম, তখন সন্ধ্যে পেরিয়ে রাতের মুখ। লালবাজারের চশমার দোকানপাট বন্ধের তোড়জোড় চলছিল। সচরাচর যেমন ভিড় দেখি, তার কিছুই নেই। তবুও সেগুলোর মধ্যেই বেশ সময় লাগিয়েই চশমার ফ্রেমটা পছন্দ করেছিলাম। চশমা আমার শখ, কখনো সেটা প্রয়োজনে, কখনো সেটা সৌখিনতায়। এবারেরটা অল্প প্রয়োজন এবং অনেকটা সৌখিনতার কারণে।

1000192052.jpg

আগের দিনে ফাঁকা দেখলেও গতকালের অভিজ্ঞতা যথারীতি সব স্বাভাবিক। ঘড়িতে মাঝ দুপুর, রোদের তেজ ভালই আর মানুষের ভিড়ে লালবাজার ছুটছে। চারিদিকে চশমা ক্রেতাদের কোলাহল। সব ঠেলে যখন দোকানে পৌঁছলাম, তখন কপালে ঘাম জমেছে। মুশকিল হলো এখানে প্রায় ৯০ শতাংশ দোকানে কোন ধরনের শীতলতার ব্যবস্থা নেই। আসছি সেটা জানিয়ে রাখার জন্য, জেঠু আমাকে দেখামাত্র ফ্রেমটা এগিয়ে দিলেন। ফ্রেমের রং কালোও নয় আবার চকলেটও নয়।

1000192053.jpg

1000192085.jpg

চশমা চোখে লাগিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নতুন লেন্সের, চারপাশটা যেন আরো বেশি পরিষ্কার হয়ে গেলো। পাওয়ার যেহেতু বাড়েনি, তাই অভ্যস্ত হতেও বিশেষ সময় লাগল না। ঘাড় সোজা করে বেশি দাঁড়াতে পারছি না, বাকি টাকাটা মিটিয়ে দোকান থেকে বেরিয়ে এলাম। ভিড় ঠেলে জোড়ে জোড়ে হাঁটতে থাকলাম, আরো কয়েকটা কাজ আছে তারপর সোজা ঘর।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟