গুড় কিনে ফেরার পথে ডি বাপিতে
নমস্কার বন্ধুরা,
শীতে একদিন গিয়েছিলাম নদীয়ার মাজদিয়ায়। উদ্দেশ্য ছিল খাঁটি ও সুস্বাদু গুড় কেনা। কলকাতা থেকে মাজদিয়ার পথটা বেশ দীর্ঘ, তাই গুড় কিনে ফিরতে বিকেল হলো। বারাসাতে যখন পৌঁছলাম তখন চারিদিকে সন্ধ্যা নামবে নামবে করছে। সারাদিনের ধকল, দীর্ঘ রাস্তা পার করে শরীর তখন ক্লান্তিতে ভেঙে পড়ছে। তাছাড়া পেটের ভেতর তখন খিদেয় রীতিমতো চুঁইচুঁই করছে। সেই ১১ টার দিকে যখন মাছ দিয়ে পৌঁছেছিলাম তখন খেয়েছি। দুপুরের খাওয়াটা হয়নি তাই গোধূলিতে খিদের তীব্রতা যেন দ্বিগুণ হয়ে উঠেছিল। বারাসাতে আসার আগেই মাথায় ঘুরছিল ডি বাপি। বারাসাতের ডি বাপি বিরিয়ানির সুখ্যাতি ভালোই আর বিগতবার খেয়ে বেশ ভালো লেগেছিল। খিদের মুখে এই সুবর্ণ সুযোগ আর হাতছাড়া করতে চাইলাম না।
অল্প একটু ভিড় ছিল সেটা কিছুক্ষণের মধ্যেই ফাঁকা হয়ে গেল। দাঁড়িয়ে থাকতে থাকতেই অর্ডার করে দিয়েছিলাম। তাই রেস্টুরেন্ট ভেতরে বসতেই খাবার চলে এলো। এক প্লেট ধোঁয়া ওঠা চিকেন বিরিয়ানি। সারাদিনের ক্লান্তির পর এসির ঠান্ডা হাওয়ায় বেশ আরাম লাগছিল। সামনে একদম ঝরঝরে, লম্বা দানার বাসমতি চালের হালকা হলুদ আর সাদা রঙের মেলবন্ধনে তৈরি এক পাহাড়প্রমাণ উঁচু বিরিয়ানি। সাথে আসা চামচটা দূরে সরিয়ে ঝাঁপিয়ে পড়লাম, থালার ওপরে। বিরিয়ানির ভেতর লুকিয়ে ছিল এক বিশাল মাপের চিকেনের পিস বের করে নিয়ে এলাম।
মাংসটা এতটাই নরম আর সুসিদ্ধ ছিল আঙুল ছোঁয়াতে হাড় থেকে ছেড়ে আসছিল। সাথে ছিল মস্ত বড় আলু। আঙুল চালিয়ে মসলা আর মাংসের নির্যাস শুষে নেওয়া আলুটাকে অল্প ভেঙে মুখে চালিয়ে দিলাম। একদিকে চিকেনের টুকরো আর অন্যদিকে আলু সেই সাথে অল্প ভাত সব মিলিয়ে খিদের মুখে ডি বাপির এই বিরিয়ানি অমৃতের মতো লাগল। প্লেটের শেষ দানাটুকু মুখে পুরে দিলাম কয়েক মিনিটের মধ্যে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS







