"SC-S31/W1-Movie Magic | Movie About Choices (Children of Heaven)

in Steem4Nigeria17 hours ago (edited)

Greetings,


Cover photo

আমি SC-S31/W1-Movie Magic | Movie About-এ অংশগ্রহণ করছি। এমন একটি সৃজনশীল চ্যালেঞ্জ নিয়ে আসার জন্য @ruthjoe-কে ধন্যবাদ।

আমাদের জীবনে অনেক সময় ছোট ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তন নিয়ে আসে। বিশেষ করে যখন সেই সিদ্ধান্তগুলো আসে দায়িত্ববোধ, ভালোবাসা আর বাস্তবতার চাপ থেকে। আজ আমি যে সিনেমাটি নিয়ে লিখছি, সেটি হলো Children of Heaven একটি অসাধারণ ইরানিয়ান সিনেমা, যা একটি পরিবারের দুটো বাচ্চার বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে গভীর জীবনবোধ তুলে ধরে।

মুভির সংক্ষিপ্ত পরিচিতি

এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে দুই ভাই-বোন আলী এবং জাহরাকে কেন্দ্র করে। তারা খুবই দরিদ্র পরিবারে বড় হয়। একদিন আলী তার বোনের জুতা হারিয়ে ফেলে, আর সেখান থেকেই শুরু হয় তাদের ছোট ছোট সিদ্ধান্তের বড় প্রভাব। তারা তাদের বাবা-মাকে না জানিয়ে একটি জুতা দিয়েই দুজন স্কুলে যাওয়া শুরু করে। তাদেত এই লুকানো সত্যটা, ছোট্ট দুটি বাচ্চার তাদের পরিবারের প্রতি ভালোবাসা সবকিছু মিলিয়ে গল্পটি খুবই হৃদয়স্পর্শী এবং আবেগঘন লেগেছিল আমার কাছে।


কোন একটি সিদ্ধান্ত সবকিছু বদলে দিয়েছিল?

এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল
আলী এবং জাহরার বাবা-মাকে সত্য না বলার সিদ্ধান্ত।

যখন আলী জুতাটি হারিয়ে ফেলে, তখন সে চাইলে সাথে সাথেই বাবা-মাকে বলতে পারত। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে সে সেই সিদ্ধান্ত নেয়নি।

এই একটি সিদ্ধান্তের কারণে তাদের প্রতিদিনের জীবন বদলে যায়। তারা সময় ভাগ করে জুতা ব্যবহার করে, দৌড়াতে হয়, লুকিয়ে থাকতে হয় সবকিছুই সেই একটি সিদ্ধান্তের ফল।


আমি হলে কী ভিন্নভাবে করতাম?

আমি যদি আলীর জায়গায় থাকতাম, তাহলে হয়তো শুরুতেই সত্যটা বলে দিতাম। কারণ আমার মনে হয়, সমস্যা যত ছোটই হোক, সেটা লুকিয়ে রাখলে পরে আরও বড় হয়ে যায়। যদিও আমি বুঝতে পারি, আলী তার পরিবারের কষ্টের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছিল। তবে বাস্তব জীবনে আমি হয়তো সাহস করে বলতাম যাতে সমস্যার সমাধান একসাথে খোঁজা যায়।


চরিত্রের সিদ্ধান্ত সঠিক না ভুল?

এই প্রশ্নের উত্তর এক কথায় বলা আসলে সম্ভব মনে হয়নি আমার কাছে।

কারণ এটা একদিক থেকে সঠিক যে আলী তার পরিবারের আর্থিক সমস্যার কথা ভেবে দায়িত্বশীল সিদ্ধান্ত নিয়েছিল। সে চায়নি তার কারণে পরিবারে নতুন সমস্যা তৈরি হোক।

অন্যদিকে এটা ভুল, কারণ সত্য লুকানোর কারণে তাদের কষ্ট আরও বেড়ে যায়। প্রতিদিনের দৌড়ঝাঁপ, ভয়, চাপ সবকিছুই ছিল সেই সিদ্ধান্তের ফল।

সবশেষে আমার কাছে মনে হয়েছে, এই সিদ্ধান্তটি ভুল না, বরং পরিস্থিতির কারণে নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত। কারণ বাচ্চা হৃদয়গুলো কঠিন অবস্থায়ও তাদের পরিবারের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছিল যেটা সাহসী এবং প্রশংসনীয় মনে হয়েছে।


আমার অনুভূতি

এই সিনেমাটি আমাকে খুব গভীরভাবে নাড়া দিয়েছে। কারণ এখানে কোনো বড় অ্যাকশন বা নাটকীয়তা নেই, কিন্তু বাস্তব জীবনের ছোট ছোট কষ্টগুলো এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে মন ছুঁয়ে যায়।

এই সিনেমা আমাকে শিখিয়েছে দরিদ্রতা মানুষকে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

আর ভালোবাসা মানে শুধু বড় কিছু করা না, ছোট ছোট ত্যাগও ভালোবাসার বহিঃপ্রকাশ।

আর সত্য লুকানো কখনো কখনো আমাদের জীবনের সমস্যা বাড়িয়ে দেয়।

সবচেয়ে বেশি যেটা আমাকে স্পর্শ করেছে, সেটা হলো ভাই-বোনের সম্পর্ক। তারা একে অপরের জন্য যে ত্যাগ করেছে, সেটা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।

সবশেষে বলতে চাই, Children of Heaven এমন একটি সিনেমা, যা আমাদের জীবনের বাস্তবতা খুব সহজভাবে তুলে ধরে। এখানে বড় কোনো ঘটনা নেই, কিন্তু ছোট একটি সিদ্ধান্ত কিভাবে জীবনের গতিপথ বদলে দেয়, সেটাই সবচেয়ে সুন্দরভাবে দেখানো হয়েছে।এই সিনেমা দেখার পর মনে হয়েছে জীবনে সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু নিজের না, নিজের আশেপাশের মানুষের কথাও ভাবা উচিত।

আমি আমন্ত্রণ জানাতে চাই-

@chant
@pea07
@suboohi

Thanks Everyone For Reading My Post

Sort:  
 11 hours ago 

Is understandable for children to keep information away from their parents. Particularly when doing otherwise is greeted with punishment and accusations.

It's a psychological response. Children like adults desire a safe space.

Most child experts encourage parents to be their children's friends. That way they can talk to you easily and trust you. I believe things would have been different if those kids trusted their parents to handle a missing shoe situation properly without inflicting fear or pains.

🎉 Congratulations, @rauja!

Your post "SC-S31/W1-Movie Magic | Movie About Choices (Children of Heaven) was rewarded by CCS Curation Trail

CCS Logo

“Home is where your heart is ❤️.”

👉 Join the CCS Curation Trail | Community Invitation

Vote Banner

Vote for visionaer3003 as witness

 27 minutes ago 
DescriptionScore
Plagiarism
Ai
Movie,Effort1.5/3
Creativity1/2
Writing style1.5/2
Interpretation2/2
Compliance to instructions0.5/1
Total6.5

Comment

Welcome to Steemit challenge season 31| movie Magic week1

Seem like its an Emotional movie, I love the selection. I think that kid who lost his shoes and decided to hide it was just like me growing up.

I appreciate your brief introduction of the movie but I expected to see more depth on that, little important details were missing which should have added to your score.

You have not shared your post on Twitter which is a part of the rule for this challenge.