জেনারেল রাইটিং - কিছু মানুষ নিজেই নিজের উন্নতি চায় না।

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয়বস্তু হচ্ছে, কিছু মানুষ নিজেই নিজেদের উন্নতি চায় না।


mindworld-ai-generated-8828240_1280.png

Image by Daniel R from Pixabay

ঘটনা তেমন কিছু না। দুদিন আগে ফেসবুকে একটি পোস্ট চোখে পড়ে। যেখানে দেখা যায় শরীয়তপুরের কোন একটি পদ্মা নদীর তীরবর্তী গ্রামে, যেখানে গ্রামটিকে পদ্মার ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য বালু ভর্তি ব্যারিকেড রাখা হয়। এর মূল উদ্দেশ্য খুবই সহজ। পদ্মার করাল গ্রাস থেকে গ্রামটিকে রক্ষা করা। কিন্তু সেই ছবিতে দেখা যায়, গ্রামের মানুষ দল বেঁধে এসে তাদের রক্ষার্থে রাখা বস্তাগুলো নিয়ে যাচ্ছে। হয়তো তারা তাদের বাড়ির আঙিনায় কোন কাজে লাগাবে।

একবার ভাবুন তো এসব মানুষদের কথা। নিজেদের সামান্য স্বার্থের জন্য তারা নদীর তীর থেকে এসব নিয়ে যাচ্ছে, নিজ নিজ বাড়িতে। যার ফলে নদীর তীর কিন্তু আগের মতোই দুর্বল হয়ে রয়েছে। নদীর এই তীর যদি ভেঙে যায় না তাদের বাড়ি থাকবে, না, তারা থাকবে। আমরা আবারো তাদের বিলাপ দেখতে পাবো। অথচ তাদের করা দরকার ছিল, সরকারের পাশাপাশি নিজেদেরও উদ্যোগ গ্রহণ করা কিভাবে নদী ভাঙ্গা রোধ করা যায়। বলুনতো, এ ধরনের মানুষকে নিজের উন্নতি চায়?

সমাজে এ ধরনের মানুষের অভাব নেই। বিশেষ করে, পাতি নেতারা এই ধরনের কাজগুলো বেশি করে। এলাকার কোন উন্নয়নের কাজ হচ্ছে জানতে পারলে তারা সেখানে উপস্থিত হয় এবং নিজেদের ভাগ বাটোয়ারা দাবি করে। অথচ নেতা হিসেবে তাদের কাজ ছিল ওই কাজকে আরও দ্রুতগামী করা। যাতে সহজেই কাজ শেষ হয়ে যায়। কারন এলাকার উন্নয়ন হলে তাদেরই লাভ। উপরন্তু, কিছু মানুষের সমর্থন ও ভালোবাসা আদায় হবে। কিন্তু তারা সেটা করেনা। করে উল্টোটা। এরা কি আসলে নিজের উন্নতি চায়?