গরুর গাড়ি

ChatGPT Image Mar 28, 2026, 11_42_38 AM.png

Image Created by OpenAI

এমন একটা সময় ছিল, যেখানে গ্রামীণ পরিবহন এর সবথেকে অন্যতম মাধ্যম ছিল গরুর গাড়ি। গ্রামের মাটির রাস্তা, চারপাশে সবুজ ধানক্ষেত, আর সেই পথ বেয়ে ধীরে ধীরে এগিয়ে চলা গরুর গাড়ির দৃশ্য একসময় ছিল বাংলার গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। আজকের আধুনিক যানবাহনের যুগে যদিও গরুর গাড়ি অনেকটাই হারিয়ে গেছে, কিন্তু এটি এখনও আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গরুর গাড়ি মূলত কাঠ দিয়ে তৈরি এক ধরনের যানবাহন, যা দুই বা ততোধিক গরুর সাহায্যে টানা হয়। এটি সাধারণত দুই চাকার হয় এবং উপরে পাটাতন বা ছাউনি দেওয়া থাকে।

এই গাড়ি দিয়ে মানুষ যেমন যাতায়াত করত, তেমনি কৃষিপণ্য পরিবহনেও এর ব্যাপক ব্যবহার ছিল। বর্তমানে কৃষিপণ্য পরিবহনে এটি ব্যবহৃত হয়ে থাকে। গ্রামীণ জীবনে- বাজারে ফসল নিয়ে যাওয়া, বিয়ে-শাদি বা সামাজিক অনুষ্ঠানে যাতায়াত, সব ক্ষেত্রেই এটি ছিল অপরিহার্য। রাস্তা ছিল কাঁচা, যানবাহনের সুযোগ ছিল সীমিত, তাই গরুর গাড়িই ছিল একমাত্র ভরসা। বিশেষ করে ধান, পাট, গম, সবজি ইত্যাদি ফসল ক্ষেত থেকে বাড়ি কিংবা বাজারে নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ির জুড়ি ছিল না। সময়ের সাথে সাথে গ্রামীণ জীবনে এসেছে বড় পরিবর্তন। পাকা রাস্তা, মোটরবাইক, ট্রাক্টর, অটো- এসব আধুনিক যানবাহনের কারণে গরুর গাড়ির ব্যবহার আর নেই তেমন।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

গরুর গাড়ি গ্রাম বাংলার পুরোনোঐতিহ্য। শৈশবের কত স্মৃতি গরুর গাড়ির সঙ্গে রয়েছে,তা হিসেব নেই। পুরোনো সেই দিনগুলোই যেন ভালো ছিল!!