লেমন চিকেনের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।



আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে লেমন চিকেন গ্রেভির রেসিপি শেয়ার করবো। আজকের রেসিপিটি ফার্মের মুরগি দিয়ে রান্না করেছি। ফার্মের মুরগি আমার কাছে খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আমার হাজবেন্ড তেমন একটা পছন্দ করে না। সেজন্য খুব একটা খাওয়া হয় না। তারপরও মাঝেমধ্যে আমি লুকিয়ে কিনে নিয়ে আসি খাওয়ার জন্য। ফার্মের মুরগি একটু ভিন্ন রকম ভাবে রান্না করলে খেতে বেশি মজা লাগে। তাই আজকে নতুন পদ্ধতিতে এই রেসিপিটি করেছিলাম। এই রেসিপিটি খাওয়ার পর আমার হাজবেন্ডও খুবই পছন্দ করেছিল। মূলত লেবুর ফ্লেভারের কারণে রেসিপিটি অনেক বেশি মজা লেগেছিল। মুরগির মাংস খেতে খেতে একঘেয়েমি চলে আসে। মাঝে মধ্যে ভিন্ন রকম ভাবে রেসিপি তৈরি করলে খেতে বেশ মজা লাগে। আজকের রেসিপিটি আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে।


IMG20240531102357.jpg




মুরগির মাংস--১ টি
পিঁয়াজ-- ১ কাপ
কাঁচা মরিচ--৭/৮ টি
টক দই--১/২ কাপ
চিনি-- ২ চা চামচ
লেবু-- ১ টি
আদা বাটা-- ২ চা চামচ
রসুন বাটা-- ২ চা চামচ
গরম মসলার গুঁড়া- ১.৫ চা
গোল মরিচের গুঁড়া-- ১ চা চামচ
লবণ-- পরিমাণমতো
তেল-- পরিমাণমতো
ঘি-- ১ টেবিল চামচ
কনফ্লাওয়ার-- ১ টেবিল চামচ


GridArt_20241015_133432794.jpg



প্রথমে টক দই চিনি দিয়ে ভালোমতো ফেটিয়ে নিয়ে মাংসের ভেতরে ঢেলে দিয়েছি।


IMG20240531085653.jpgIMG20240531085720.jpg

তারপর এক টুকরো লেবুর রস এবং গোলমরিচের গুড়া দিয়েছি।


IMG20240531085728.jpgIMG20240531090055.jpg

তারপর আদা বাটা, রসুন বাটা এবং গরম মসলার গুড়া দিয়েছি।


IMG20240531090108.jpgIMG20240531090212.jpg

তারপর লবণ দিয়ে সবকিছু ভালোমতো মেরিনেট করে রেখে দিয়েছি এক ঘণ্টার জন্য।


IMG20240531090233.jpgIMG20240531090411.jpg

তারপর চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ গুলো বেরেস্তা করে একটি বাটিতে উঠিয়ে রেখেছি।


IMG20240531094427.jpgIMG20240531095003.jpg

IMG20240531095341.jpg


ওই তেলের মধ্যে মাংসগুলো দিয়ে ভালোমতো ভেঁজে নিয়েছি। ভাজা হয়ে গেলে মেরিনেট করা মাংসের মসলাগুলো এর ভিতর দিয়ে ভালোমতো মিশিয়ে নিয়েছি।


IMG20240531095753.jpgIMG20240531095942.jpg

বেশ কিছুক্ষণ কষানোর পর পিঁয়াজ বেরেস্তা দিয়ে তারপর কাঁচামরিচ দিয়েছি।


IMG20240531100057.jpgIMG20240531100223.jpg

একটি বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে পানি দিয়ে ভালোমতো গুলিয়ে নিয়েছি।


IMG20240531101647.jpgIMG20240531101713.jpg

মাংসের ভিতরে কর্নফ্লাওয়ার গুলানো পানি দিয়েছি। তারপর আরো বেশ কিছুক্ষণ রান্না করেছি। আরো আস্ত কিছু কাঁচা মরিচ দিয়েছি।


IMG20240531101727.jpgIMG20240531101905.jpg

বেশ কিছুক্ষণ রান্নার পর ধনিয়া পাতা দিয়েছি। তারপর গোল গোল করে কিছু লেবু কেটে দিয়ে দিয়েছি।


IMG20240531101925.jpgIMG20240531101943.jpg

রান্না প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে ঘি দিয়েছি। তারপর চিনি দিয়েছি।


IMG20240531102041.jpgIMG20240531102136.jpg

আরো কিছুক্ষন রান্না করে চুলা বন্ধ করেছি।


IMG20240531102422.jpg


IMG_20241015_130812.jpg


এভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।



ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 
IMG_2594.pngIMG_2595.png

IMG_2596.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই সব সময় একই স্বাদের চিকেন খেতে ভালো লাগে না। তাই মাঝে মধ্যে কিছু পরিবর্তন এনে রান্না করলে বেশ ভালো লাগে। লেমন চিকেন বাসায় করা হয় নি কখনো। তবে আপনার ছবি দেখে বেশ লোভনীয় লাগছে। লেবুর ঘ্রাণের সাথে মিষ্টি ফ্লেভারের চিকেন - ভেবেই একটু তুলে নিয়ে খেতে ইচ্ছে করছে।

 2 years ago 

এজন্যই ভিন্ন রকম ভাবে রান্নার চেষ্টা করেছি। লেবুর ফ্লেভার হওয়ার বেশি মজা হয়েছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু।লেমন চিকেনের রেসিপি এর আগে আমি কোনদিন দেখেছিলাম না আপনার পোস্টের মাধ্যমে প্রথমবারের মতো দেখতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে বাসায় তৈরি করে দেখবেন ভাইয়া খুবই মজা লাগবে খেতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই মুরগি আমার কাছে খেতে ভালই লাগে। এটা ঠিক সব সময় এক রকম রেসিপি খেতে ভালো লাগে না। তাই মাঝেমধ্যে একটু ভিন্ন রকম রান্না করলে মন্দ হয় না। আপনার রেসিপিটি আমার কাছে ইউনিক লেগেছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছেও খেতে ভালো লাগে। কিন্তু হাজব্যান্ড পছন্দ করে না তার জন্য খুব একটা খাওয়া হয় না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

এই চিকেন অনেকেই খায় না। তবে আমার কাছে বেশ ভালো লাগে। আর যদি ভিন্নভাবে রান্না করা হয় তাহলে খেতে দারুন লাগে। লেমন চিকেনের রেসিপি দেখে অনেক ভালো লাগলো। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল। অনেক লোভনীয় লাগছে আপু।

 2 years ago 

বিশেষ করে এই চিকেনের হাড়গুলো আমার কাছে বেশি ভালো লাগে। যাইহোক আপু ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

লেমন চিকেনের রেসিপি দারুণ বানিয়েছেন। আপনি ফার্মের মুরগি ভালো বাসেন জেনে ভালো লাগলো।ভাইয়া ফার্মের মুরগী পছন্দ করে না কিন্তুু এই লেমন চিকেন রেসিপিটি ভালোবেসে জেনে ভালো লাগলো।দারুণ বানিয়েছেন আপু রেসিপিটি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

লেমন চিকেন রেসিপিটি খেতে আসলেই মজা হয়েছিল। এজন্য হাজবেন্ডও পছন্দ করেছিল। যাইহোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

রেসিপিটি আমার কাছে একদম নতুন মনে হচ্ছে। আপনি দেখতেছি একদম ভিন্ন রকম রেসিপি করেছেন। তবে সব সময় একই রেসিপি খেতে মন চায় না। মাঝেমধ্যে ভিন্ন রকম রেসিপি করলে খেতে ও মজা লাগে।লেমন চিকেন রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। রেসিপিটি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

এই রেসিপিটি নতুনই ছিল। আমিও প্রথম এভাবে রান্না করেছিলাম। খেতে মজা হয়েছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফার্ম এর মুরগী আমারও খেতে বেশ ভালই লাগে। তবে আমার হাসবেন্ডও তেমন পছন্দ করে না। তবে এই মুরগী একটু ভিন্নভাবে রান্না করলে খেতে বেশ মজা লাগে। আর একই ধরনের রান্না খেতে সব সময় ভাল লাগে না। তাই মাঝে মাঝে ভিন্ন ধরনের রেসিপি খেতে বেশ মজাই লাগে। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা ছিল।

 2 years ago 

হাজব্যান্ড পছন্দ না করলে বাসায় তেমন একটা খাওয়া হয়না সেই জিনিস। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।