গদ্য কবিতা: "সেই আমি"

in আমার বাংলা ব্লগ12 hours ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।

IMG_20260722_224406.jpg


কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই আজ একটি গদ্য কবিতা লেখার চেষ্টা করলাম একজন বান্ধবীর আবদারে।এগুলো সবই তারই জীবন বৈচিত্র্যের সঙ্গে মিল খায়।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

গদ্য কবিতা: "সেই আমি"


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ঘুমহীন প্রহরীর মতো আমার জেগে থাকা,বেলকনির এ কোণ থেকে ও কোণ উঁকি দেওয়া।ঠিক যেন সেই শৈশবের মতোই চঞ্চল আর ছুটন্ত মন।একজায়গায় স্থিরতা মানেই জড় পাথরের বসবাস।
সবার মন পড়ে বেড়ানোটা আমার কাজ নয়,,,,,,তবে খোঁজ নিতে বড্ড ভালো লাগে।খুঁজে পাই এক আত্মতৃপ্তির মৃদু স্বাদ।
বারে বারে হাত ধোঁয়াটা আজ অভ্যাসে পরিণত হয়েছে
সঙ্গে একটু হাঁটাহাঁটিও,
কোনো গম্ভীরতাই যেন আমাকে ছাড়িয়ে যেতে ব্যর্থ
পছন্দ-অপছন্দের এই চার-দেওয়ালেই ঘোরে আমার স্বপ্নেরা,
মাঝে মাঝেই চেনা প্রজাপতিরা আমার খোঁজ নেয়,
খাবারের ঘ্রাণ আমাকে মুগ্ধ করে তোলে
ভ্রমরের মতোই,
সব যুক্তি-তর্কের পিছনে দাঁড়িয়ে সেই আমি,
কখনো কখনো কথা শোনায়,,,,
আবার কখনো নীরব সত্ত্বাটা বড্ড বেশি আনন্দময় করে তুলি- বকুল ফুলের গন্ধের মতোই।।


আশা করি আমার আজকের গদ্য কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীগদ্য কবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।