স্বরচিত কবিতা - বৃষ্টি

in আমার বাংলা ব্লগ16 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, বৃষ্টি।


shafin_protic-rain-5115710_1280.png

Image by Shafin Al Asad Protic from Pixabay

বৃষ্টি

রিমঝিমিয়ে বৃষ্টি পড়ে,
সকাল দুপুর সাঁজে।
গ্রামবাসী অলস বসে,
যায়না কোন কাজে।

বৃষ্টি মানেই টাপুর টুপুর,
নেই কোন কাজ হায়।
গৃহিণী ভাজে চাল আর মসুর,
গোল হয়ে বসে খায়।

সন্ধ্যা হলেই ব্যাঙের ডাকে,
মুখরিত সব দিক।
স্রোতের বিপরীতে কই মাছের ঝাক,
করে যে চিক চিক।

সন্ধ্যা হলে পাড়ার ছেলেপেলে,
হাতে নিয়ে নামে ঠ্যাঁটা,
একটা দুইটা শোল মাছ আর,
কিছু টাকি মাছে সারে ল্যাঠা।

শহুরে বৃষ্টি আর গাঁয়ের বৃষ্টি,
অনেক তফাৎ আছে।
গ্রামের কই শহরে আসলে,
সে কি প্রাণে বাঁচে?

বৃষ্টি যখন আসে সে তো আর শহর কিংবা গ্রাম মানে না। যেখানে সেখানে টাপুর টুপুর ঝরতে থাকে। কিন্তু বৃষ্টির প্রকৃত সৌন্দর্য শহরের টের পাওয়া যায় না। বৃষ্টির প্রকৃত সৌন্দর্য দেখার জন্য যেতে হবে শহর থেকে অনেক দূরে। গাঁয়ের মধ্যে। সেখানে বৃষ্টির আসল সৌন্দর্য দেখা যায়।