শিশুদের নিয়ে একগুচ্ছ কবিতা।

in আমার বাংলা ব্লগ9 days ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে এক গুচ্ছ কবিতা শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে, শিশু।


sunriseforever-baby-2972221_1280.jpg

Image by Sunrise from Pixabay

তারা হাসে, খেলে

তারা হাসে খেলে,
সকাল সাঁঝে।
টইটই করে ঘুরে ফেরে,
নাক গলায় সব কাজে।

তাদের মিষ্টি মধুর কথা,
তাদের ইষ্টিকুটুম দুষ্টামি।
তাদের ক্ষণে ক্ষণে কান্না,
তাদের হাসি সবচেয়ে দামি।

মানেনা কোন বারণ

তারা মানেনা কোন বারণ,
শুনে না কোন কথা,
তা করে সেটাই,
যা আসে তাদের মাথায়।

তারা শিশু, তারা নিস্পাপ,
তারা ফেরেশতা,
তারা অবতার,
তারা দেয় আমাদের আস্থা।

বায়না

তারা ধরলে বায়না,
দিতে হবে তা ষোল আনা;
ঘটলে এর ব্যত্যয়,
শুনতে হবে তাদের কান্না।

ছোটাছুটি

সারাদিন ছোটছুটি,
একদম ক্লান্ত হীন।
থামাতে গেলেই কান্না,
মন হয়ে যায় মলিন।

শিশু মানেই আনন্দ। শিশু মানেই উল্লাস। তারা কোন বাধা মানেনা। কারও কথা শুনেনা। তারা সেটাই করে যা তাদের করতে মন চায়। কেউ যদি বাঁধা দিতে যায়, করতে না দেয়, তবে তারা তাদের অধিকার আদায়ের জন্য কান্না জুড়ে দেয়। সে যাইহোক, তাদের এই নিস্পাপ আচরণ সবসময়ই উপভোগ্য।