রয়েল ফলের আচার রেসিপি।

in আমার বাংলা ব্লগ5 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1000088268.jpg



1000088267.jpg



রয়েল বা অরবরই খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকার। এটি টক ফল হওয়ার কারণে টক জাতীয় বিভিন্ন ফলের যেসব উপকারিতা থাকে সেসব অপকারিতাও এই ফলের মধ্যে রয়েছে। আমাদের বাড়িতে এই রয়েল ফলের দুটি গাছ রয়েছে যা বছরে দুবার ফল দিয়ে থাকে। বেশ ভালো লাগে পুরো গাছে থোকা থোকা আঙ্গুরের মত ফল ধরে থাকে। বিভিন্নভাবে এই রয়েল ফল খাওয়া যায়, লবণ লঙ্কা দিয়ে মাখা করে খেতে যেমন মজা লাগে তেমনি বিভিন্নভাবে আচার বা চাটনি করে খেতেও ভীষণ সুস্বাদু হয়। এছাড়া টক রান্না করে খাওয়াও সম্ভব হয় এই রয়েল ফলের। বিভিন্নভাবে প্রস্তুত করে এই রয়েল ফল খাওয়া কিন্তু অনেক বেশি উপকারী। আমি সবরকম ভাবেই এই রয়েল ফল খেয়েছি। গাছে প্রচুর ফল ধরেছে যা একেবারে খেয়ে ফুরানো সম্ভব নয় আর ফল পড়ে নিচে নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবছি আচার করে সংরক্ষণ করে রাখলে যখন গাছে ফল থাকবে না তখনও খাওয়া সম্ভব হবে। এই ভাবনা ভেবে গাছে ওঠে নিজের হাতে বেশ কিছু রয়েল ফল পেড়ে এনেছি। নিজের হাতে ফল পাড়ার যে কি আনন্দ সেটা বলে বোঝানোর মত নয়। ফল পেড়ে এনে চলে এসেছি এবার চলুন রেসিপি শুরু করা যাক। আজকে আমি শুধুমাত্র চারটি পাঁচটি উপকরণে খুবই সহজে এ আচারটি তৈরি করব। যা ঝামেলা ছাড়া যে কেউ সহজেই তৈরি করতে পারবে।

1000088220.jpg


1000088237.jpg


-:রয়েল ফলের আচার তৈরীর উপকরণ:-


রয়েল ফল
পাঁচফোড়ন
শুকনো লঙ্কা
চিনি
লবণ
তেল


1000088226.jpg


-:রয়েল ফলের আচার তৈরির পদ্ধতি:-


রয়েল ফলের আচার তৈরি করার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো রয়েল ফল নিয়ে নিয়েছি এবং ভালো করে বেশ কয়েকবার পরিষ্কার জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প জল দিয়ে হালকা সেদ্ধ হতে বসিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে তাহলে ভেতরে যদি একটু কস থাকে বা ছোট যেসব রয়েল ফল রয়েছে সেগুলোতে সামান্য কষ থাকলে সেগুলো আর থাকবে না।

1000088241.jpg



অন্যদিকে শুকনো খোলায় পরিমাণমতো পাঁচফোড়ন আর সাত আটটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। ভালো করে ভাজা হয়ে একটু গন্ধ ছেড়ে আসলেই মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এখানে আমি ছবিটা তুলতে ভুলে গেছিলাম তাই আর দেখাতে পারলাম না।


1000088244.jpg


1000088246.jpg



গুঁড়ো মসলা করা হয়ে গেলে আবার শুকনো করাইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল সামান্য গরম হয়ে উঠলেই দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচফোড়ন।

1000088249.jpg



পাঁচফোড়ন গরম হয়ে উঠলেই এবং ভাজা হলেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা রয়েল ফলগুলো। রয়েল ফল ঢেলে দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিলাম।


1000088250.jpg

1000088253.jpg



এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ। চিনি আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতেই চিনি গলে জল হয়ে গেল আর এই জলেই বাদবাকি পুরা আচারটা তৈরি হয়ে যাবে।

1000088257.jpg



বেশ ১৫ মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে জাল দিতে দিতে রং পরিবর্তন হয়ে আচারের সুন্দর একটি রং চলে এলো। এ পর্যায়ে দিয়ে দিলাম ওই গুঁড়ো করা মসলাগুলি অর্থাৎ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার গুঁড়ো।

1000088259.jpg



মসলার গুঁড়ো মিশিয়ে আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়েই প্রস্তুত হয়ে গেল সুস্বাদু অরবরই বা রয়েল ফলের আচার। ঝামেলা ছাড়া অতি সহজেই সুস্বাদু আচার তৈরি হয়ে গেল।

1000088261.jpg


1000088265.jpg


ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।