কয়েকটি রেনডম ফটোগ্রাফি ||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। তাই আজকে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি:

Location
কুয়াশা ভেজা সকালের দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে। শীতের সকালের অপরূপ সৌন্দর্য গ্রামে গেলে অনেক ভালোভাবে উপভোগ করা যায়। শীতের সকালের প্রকৃতি আর কুয়াশা ভেজা সকালের প্রকৃতি দেখে মুগ্ধ হয়েছিলাম। তাই আমি এই সুন্দর ফটোগ্রাফি করেছিলাম। কুয়াশায় ঢাকা প্রকৃতি আমাকে মুগ্ধ করেছিল। আমার কাছে বেশ ভালো লেগেছিল।

Location
শিশির ভেজা ধান ক্ষেত দেখতে ভালো লাগে। শিশিরের ছোঁয়ায় সবুজ ধানক্ষেত আরো বেশি সুন্দরভাবে সেজে ওঠে। আর এই অপরূপ দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। আমি তো এই দৃশ্য দেখে চোখ ফেরাতে পারছিলাম না। তাইতো সময় নিয়ে এই সৌন্দর্য উপভোগ করছিলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্য আর দারুন এই দৃশ্য আমাকে মুগ্ধ করেছিল।

Location
সরিষা ফুলের অপরুপ সৌন্দর্য যত দেখি ততই ভালো লাগে। যখন সরিষা ফুলের আগমন ঘটে তখন প্রকৃতি নতুনভাবে সেজে ওঠে। চারপাশের প্রকৃতির চিত্র একেবারে বদলে যায়। চারপাশে যেন হলুদের সমারহো। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। গ্রামীণ দৃশ্য যেমন সুন্দর তেমনি এই সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে অনেক বেশি আকর্ষণীয়।

Location
লাল রঙের এই ফুলের নাম আমার জানা নেই। তবু কোন এক সময় এই চমৎকার ফুলের ফটোগ্রাফি করা হয়েছিল। এই ফুল বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় ছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। তাই তো সময় নিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। আর সেখান থেকে একটি সুন্দর ফটোগ্রাফি আজকে সবার মাঝে শেয়ার করলাম। এই ফুলের নাম যদি কারো জানা থাকে অবশ্যই জানাবেন।

Location
নদীর পাড়ে ফুটে থাকা কচুরিপানা ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। অবহেলায় বেড়ে ওঠা এই ফুলগুলো এত সুন্দর যে দেখেই চোখ জুড়িয়ে যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। এই ফুলের সৌন্দর্য দেখতে অনেক সুন্দর। বিশেষ করে এই ফুলের কালারটা এত সুন্দর ছিল যেটা বলে বোঝানোর মত নয়। নদীর পাশে শুকনো জায়গাতেও এই ফুলগুলো দেখতে পাওয়া যায়।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
