ফটোগ্রাফি পোস্টঃ সাতটি খাবারের ফটোগ্রাফি নিয়ে আমার একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago
1000002129.jpg

আজ - সোমবার

২৬ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
অক্টোবর ১৩ ২১, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন

এই সপ্তাহে একবারও ফটোগ্রাফি পোস্ট করা হয় নাই তাই ভাবলাম আজকে সন্ধ্যা বেলায় ফটোগ্রাফি করতে যাব। তাই আমি এবং রাকিব ভাই দুজনে মিলে সন্ধ্যা বেলায় চা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম। তখন দেখলাম যে একটা ফলের দোকানে অনেক কিছু বিক্রি করছে সেই সময় এই ফলগুলোর কয়েক ফটোগ্রাফি করেছিলাম। যখন ফটোগ্রাফি করছিলাম তখন কিন্তু ওই ফলওয়ালা ব্যক্তিটি ছিল না আমার ফটোগ্রাফি প্রায় শেষের দিকে তখন হঠাৎ করে এসে বলল ভাই ফটোগ্রাফি করে কি ব্লগ বানাবেন নাকি? আমি বেশ মজা করে উত্তর দিলাম হ্যাঁ ভাই ব্লগ বানাবো। উনার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগলো উনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলল এবং আমার অনেক খোঁজ খবর নিল। আসলে এই ধরনের আগ্রহী মানুষের সঙ্গে কথা বলতে বেশ ভালই লাগে। তারপর আমি ওনাকে বললাম ভাই আপনার ব্যবসা কেমন চলছে আর কতদিন ভাই এই ব্যবসা করছেন? তারপর তিনি উত্তরে বললেন যে ভাই রাতের বেলায় একটু বেচাকেনা কম হয় তবে দুপুরের দিকে এবং বিকেলে সময়টা একটু ভালো বিক্রি হয় আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি এইতো কয়েক বছর হল ব্যবসা শুরু করেছি।

তো তার সঙ্গে কথা বলার পরে মোটামুটি তার সম্বন্ধে অনেক কিছুই জানলাম। কথায়, কথায় উঠে আসলো তিনি নাকি প্রেম করে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে পারিবারিক সমস্যার কারণে তারা যখন আলাদা হয়ে যায় তখন উনি অনেক কষ্ট করে তার সংসারটা গুছিয়েছে। আসলে সত্যি বলতে বাস্তবতাটা সত্যি অনেক কঠিন তাই আমাদের সবাইকে সবসময়ই কঠিন বাস্তবতার জন্য তৈরি করে থাকা উচিত। যাইহোক আর বেশি কথা বাড়াচ্ছি না চলুন দেখে আসি আজকে আমি কি,‌কি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি।

📸ফটোগ্রাফি ০১
1000002081.jpg

কিসমিসে নাকি অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে উনি তখন বলছিল আমি বললাম যে কিসমিসের কেজি কত করে? তখন উনি বলল যে আমি ৮০০ টাকা করে কিনে এনেছি। তার মানে বুঝতেই পারছেন ৮০ টাকায় ১০০ গ্রাম কিসমিস আপনারা ক্রয় করতে পারবেন। আমি এখন আর ক্রয় করলাম না ইনশাল্লাহ খুব দ্রুত একটু বেশি করে ক্রয় করে রাখবো এবং মাঝেমধ্যে খাওয়ার চেষ্টা করব।

📸ফটোগ্রাফি ০২
1000002126.jpg

এর ভিতরে রয়েছে পুরি, এবং আরেকটা কি যেন একটা দিল এটা নাম আমার ঠিক স্মরণ নেই তবে খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল। মাঝেমধ্যে আমার একটু ভাজাপোড়া খেতে মন চায় তখন সন্ধ্যাবেলায় শহরের দিকে গিয়ে একটু ভাজাপোড়া খেয়ে আসি। পুড়িটা খেয়ে বেশ মজা পেয়েছি কারণ এটা একদম টাটকা ছিল অর্থাৎ গরম, গরম ভাজার একটু পরেই উঠিয়ে আমাদের দিয়ে দিয়েছিল।

📸ফটোগ্রাফি ০৩
1000002077.jpg

এগুলো দেখতে পাচ্ছেন ড্রাগন ফল। ডাগন ফল নাকি অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে এবং এটি শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই ফল যখন মার্কেটে এসেছিল তখন এর দামটা আকাশ ছোয়া ছিল তবে এখন বর্তমানে মাত্র ১৫০ টাকা কেজিতেই পাওয়া যাচ্ছে যেটা বেশ ভালো একটা বিষয়। ড্রাগন ফল গুলো দেখতে বেশ টাটকা মনে হল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আশা করি।

📸ফটোগ্রাফি ০৪
1000002076.jpg

এই ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন বেদানা এবং আঙ্গুর ফল। আঙ্গুর ফলগুলো বিদেশি হয়তোবা ওই জন্য অনেক মোটা আকৃতির। তবে বেদনা গুলো হয়তো বা দেশী কারণ এটি মিডিয়াম সাইজের বেদেনা ছিল। আর আমরা সবাই হয়তোবা এই জিনিসটা সম্পর্কে অবগত যে বেদনাতে প্রচুর পরিমাণে রক্ত থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশেষ করে যারা ব্ল্যাড ডোনেট করে তাদের জন্য অনেক ভালো এই ফলটি।

📸ফটোগ্রাফি ০৫
1000002075.jpg

এখানে দেখতে পাচ্ছেন খির খেজুর। এই ধরনের খেজুরগুলো খেতে আমার এমনিতেই ভালো লাগে বিশেষ করে খেজুরের ভিতরে অনেক পুষ্টিগুণ থাকে আর খেজুর বিভিন্ন উপায় খাওয়া যায়। বিশেষ করে খেজুরের শরবত বানিয়ে খাওয়া যায় এছাড়াও এমনিতেই আপনারা শুধু ,শুধু খেজুর খেতে পারবেন। আমি শুনেছি আরবে যারা থাকেন তারা ৩ থেকে চারটা খেজুর খেয়েই সারাদিন কাটিয়ে দিতে পারে।

📸ফটোগ্রাফি ০৬
1000002074.jpg

এই ফটোগ্রাফি তে দেখতে পাচ্ছেন যে কয়েকটা আনারস। আনারসগুলো সাইজে খুব বড় ছিল দেখেই খুব ভালো লাগছিল। আমার আনারস খেতে বেশ ভালই লাগে যদি আনারসগুলো পাকা এবং মিষ্টি হয়। তবে এই আনারস গুলো দেখে সম্পূর্ণ পাকা মনে হচ্ছে না হয়তোবা কিছুদিন পরে যখন পেকে যাবে তখন খেতে অনেক বেশি সুস্বাদু হবে।

📸ফটোগ্রাফি ০৭
1000002073.jpg

এই আপেলের ফটোগ্রাফি দিয়ে আজকে আমার ফটোগ্রাফি পোস্ট শেষ করছি। আমি একটা জিনিস খেয়াল করেছি বাংলাদেশের ঊর্ধ্বগতির কারণে সব জিনিসের দামে বেড়েছে তবে আপেলের দামটা একটু বেশি বেড়েছে। এই আপেলের দামটা আমি ঠিক জানিনা তবে আমি বাড়ি থেকে ট্রেনের ভিতরে আসছিলাম সেদিন দেখেছিলাম ছোট, ছোট আপেল বিক্রি করছিল ৩৫০ টাকা কেজি দারে আর এইগুলো তো অনেক বড় সাইজের এটা জানি না কত টাকা নিবে।

যাইহোক ধন্যবাদ সবাইকে এতক্ষন পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য আবারো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

ব্লগার@emonv
ডিভাইসTecno camon 20
শ্রেণী ‌ফটোগ্রাফি পোস্ট
লোকেশনসিরাজগঞ্জ

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

ফল বিক্রেতার সাথে তাহলে ভালোই আড্ডা দিয়েছেন ছবি তুলতে তুলতে। বেশ ভালো লাগলো আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি। ফলের ফটোগ্রাফি গুলো দেখে তো খেতে ইচ্ছে করছে। আনারস এবং ড্রাগন ফলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে চমৎকার এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

আমরা দুজন অনেক সময় কাটিয়েছিলাম আপনাকে ধন্যবাদ মতামতটি করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এই সপ্তাহে ফটোগ্রাফি পোস্ট করা হয়নি বলে আপনি সন্ধ্যা বেলায় কিছু ফল ও খাবারের ফটোগ্রাফি করেছেন। আসলেই ফল ও খাবার গুলো অনেক লবণীয় ছিল ভাইয়া ‌ধন্যবাদ ভাইয়া ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি মতামত করার জন্য।

 2 years ago 

বিভিন্ন প্রকার খাবার ও ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক অনেক ভালো লাগলো আপনার দারুণ এই সমস্ত ফটো গুলো। আসলে বাজার করতে গেলে এ সমস্ত জিনিস কেনা কাটানোর মুহূর্তে ফটো ধারণ করতে খুবই ভালো লাগে। আমিও মাঝেমধ্যে কেনাকাটার সময় এ সমস্ত ফলের ফটোগ্রাফি ধারণ করার চেষ্টা করে। যাইহোক বেশি সুন্দর বর্ণনার সাথে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি মতামত করেছি। 💓💓

 2 years ago 

বেশ কয়েকটি ফলের ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার তোলা প্রতিটি খাবারের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা আনারসের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। আসলে, আনারস আমার খুবই প্রিয় একটি ফল।

 2 years ago 

আনারস খেতে আমার ও অনেক ভালো লাগে। বিশেষ করে পাকা আনারস অনেক বেশি

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ফলের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। প্রত্যেকটা ছবি আমার কাছে দারুন মনে হয়েছে এবং লোভনীয় মনে হয়েছে। আর প্রত্যেকটা ছবি সম্পর্কে আপনি দারুণ বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই প্রত্যেকটা ফলের বর্ণনা দেয়ার চেষ্টা করেছি তবে আপনারা পোস্টটি পড়েছেন এটা জেনে খুব ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া বর্তমান দ্রব্যমূল্যের অনেক দাম। আর কিসমিস কাঠবাদাম এই জাতীয় খাবারের তো একটু বেশি দাম সব সময়। তবে এটা সত্য যে কিসমিস আমাদের শরীরে অনেক পুষ্টি যোগায়। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন তার সাথে বর্ণনা দিয়েছেন। দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আসলে উর্ধ্বগতির কারণে সবকিছু দাম বেড়ে গেছে কি যে একটা অবস্থা বাবা!!

 2 years ago 

বন্ধু তুমি আজকে আমাদের মাঝে সাতটি লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছো। তোমার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বেদেনা এবং আঙ্গুর ফলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ খাবারগুলো বেশ লোভনীয় ছিল

 2 years ago 

আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে ধৈর্য ধরে ফটোগ্রাফি করেছেন। তবে ফটোগ্রাফি এর মধ্যে পুরি এবং আনারসের ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগলো। তবে সন্ধ্যার সময় আমি নিজেও বাইরে গিয়ে পুরি খেয়ে আসি অনেক সময়। ভালো লাগলো আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতটি শেয়ার করার জন্য।