গোলাপি রঙের নীরব সৌন্দর্য
কিছু ফুল থাকে, যারা শব্দ ছাড়াই অনেক কথা বলে। এই ফুলটি ঠিক তেমনই। নীরব, শান্ত, অথচ গভীরভাবে অনুভূতি প্রকাশ করে চলেছে। এই ফুলের প্রতিটি পাপড়িতে যেন লুকিয়ে আছে প্রকৃতির যত্ন আর শিল্পীর নিখুঁত ছোঁয়া। শিল্পী বললাম কারণ, প্রকৃতিই তো মূল কারিগর। যাইহোক, উজ্জ্বল গোলাপি রঙ চোখে পড়লেও, কাছ থেকে দেখলে বোঝা যায়, এর মধ্যে আছে একধরণের কোমলতা। এই ফুলটি একধরনের চন্দ্রমল্লিকা জাতের ফুল। চন্দ্রমল্লিকা সাধারণত শীতকালেই বেশি দেখা যায়। এর পাপড়িগুলো স্তরে স্তরে সাজানো থাকে এবং মাঝখানের অংশটি একটু গাঢ় রঙের হয়ে থাকে আর এটা ফুলের দিকে তাকালেই বোঝা যায়।
প্রকৃতি সত্যিই এক অসাধারণ শিল্পী। একদম নিখুঁত সৌন্দর্য সৃষ্টি করে থাকে। এই ফুল বাগানের সৌন্দর্য বাড়িয়ে থাকে। তবে শুধু যে বাগানের সৌন্দর্য বাড়ায়, তা কিন্তু নয়। এটি আমাদের বাড়িতে পরিচর্যা করলেও বাড়ির সৌন্দর্য বাড়িয়ে থাকে। ফুলগুলো সাধারণত যেগুলো প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে, তাদের খুব বেশি একটা পরিচর্যার প্রয়োজন হয় না। তবে যেগুলো হাতে করে লাগানো হয়, তাদের পরিচর্যা করার প্রয়োজন আছে। এইসব ফুল আমাদের মনকে খুবই আকৃষ্ট করে থাকে। আর এইসব ফুল যখন একসাথে অনেকগুলো ফুটে থাকে, তখন দেখতে আরো বেশি ভালো লাগে।
