প্রকৃতির নীরব কান্না || Original Photography

in আমার বাংলা ব্লগ13 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী সতেজ ও সজীব রাখার চেষ্টা করছি। যদিও প্রকৃতি আগের মতো অতো বেশী নির্মল নেই যে আমাদের মন ও হৃদয়কে সতেজ ও সজীব রাখতে পারবে। কারণ চারপাশে শুধু দূষণ আর দূষণ। সড়ক হতে নদী, মাঠ হতে খালি জমি, যেদিকে তাকাবেন সেদিকে নোংরা পরিবেশ কিংবা আবর্জনার স্তুপ দেখতে পাবেন, অথচ এমনটা হওয়ার কথা ছিলো না।

সভ্যতার সাথে প্রতিটি জানি উন্নয়নের চূড়ায় যাওয়ার চেষ্টা করছেন, নিজেদের সেরা জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন কিন্তু আমরা যেন ঠিক তার আল্টো পথটা বেছে নিয়েছি। কারণ আমাদের কাছে এটাই সবচেয়ে বেশী সহজসাধ্য মনে হয়েছে। আমরা খুব সহজেই অর্জন করা যায় এমন কিছু সর্বদা বেছে নেই, নতুন রেকর্ড গড়ার চেষ্টা করি। দিয়াবাড়ির বেড়িবাঁধ সড়কটা খুব সুন্দর এবং সবুজের ঘেরা, যার কারণে সেখান দিয়ে যাতায়াত করতে বেশ ভালো লাগে আমার কাছে। তাছাড়া পরিবেশটা অনেক বেশী সুন্দর ছিলো।

somoy (1).jpg

somoy (3).jpg

জ্বী, ছিলো কিন্তু এখন আর নেই। একটু নিরিবিলি এবং যানজটমুক্ত ছিলো এই সড়কটা, এখনো যানজটমুক্তই আছে। কিন্তু নেই শুধু সেই নির্মল পরিবেশটা, সড়কের দুই পাশের ফাঁকা জায়গাটুকু যেন ময়লা ফেলার চরম সুযোগ হিসেবে গ্রহণ করেছে সবাই। কারা এমনটা করছে আমি জানি না, কিন্তু যেটা করছে খুবই জঘন্য কাজ করেছে, সুন্দর পরিবেশটাকে নোংরা করে দিয়েছে।

অথচ পরিবেশটা দারুণ ছিলো, দুই পাশে সবুজ গাছের সারি এবং তার সাথে সাথে মাঝে মাঝে বালু নদীর উঁকি দেয়ার চেষ্টা, দৃশ্যটা সত্যি দারুণ ছিলো। কোন কোন জায়গায় মূল সড়কের পাশেই চলে এসেছিলো নদীটা, প্রকৃতির এক অপরূপ দৃশ্য যেন এখান হতে মুগ্ধতা ছড়ানোর চেষ্টা করছিলো। কিন্তু আমরা সেই সুযোগটা আর দিলাম না, বরং নোংরা পরিবেশের মাধ্যমে পুরো মুগ্ধতাকে ঢেকে দিলাম ভিন্নভাবে।

somoy (2).jpg

somoy.jpg

অথচ এই সড়কটা দারুণ একটা প্রকৃতির সজীবতার নীরব স্বাক্ষী ছিলো, আমরা চরম বোকামীর মাধ্যমে সেই নির্মল পরিবেশটাকে নষ্ট করে দিলাম। আর প্রশাসনের কথা বলবেন, তাহলে আপনি চরম পাপী হয়ে যাবেন, আপনার জেল জরিমানা হওয়া উচিত। কারণ প্রশাসনের লোকজনের এসব দেখার টাইম কই, তারাতো ব্যস্ত শুধু ঘুষ বানিজ্য নিয়ে। প্রকৃতি কিংবা পরিবেশ নষ্ট হলে তাদের কিছু আসে যায় না!

লোকেশনঃ মিরপুর, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

I love how this post blends personal reflection with beautiful photography, it's a great reminder of the importance of taking time to appreciate nature's beauty. 📸💚