একটি মেহেদি ডিজাইনের আর্ট
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনেকদিন পর আজ দুটি মেহেদি ডিজাইনের আর্ট করেছি।দুটি আর্টের মধ্যে যেটি বেশি সুন্দর হয়েছে সেটি নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম।আসলেই আজকের আর্টটি খুবই সুন্দর হয়েছে।একটু সময় নিয়ে হাতে পড়তে পারলে দেখতে খুবই চমৎকার লাগবে। যাইহোক বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমে উল্টা করে এভাবে একের মতো করে এঁকে নিয়েছি।
এরপর মাঝের দিকে এভাবে এঁকে নিয়েছি।
এরপর ভিতরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি। আর বাইরের দিকেও আরেকটু ডিজাইন করে নিয়েছি।
এরপর ওই ডিজাইনের সাথে লাগিয়ে একটি ফুল এঁকে নিয়েছি।
এরপর ফুলটির নিচে ও উপরে এভাবে এঁকে নিয়েছি।
নিচের দিকে আরো কিছু ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের দিকে একইভাবে আরেকটি ফুল ও ডিজাইন করে নিয়েছি।
এরপর পর্যায়ক্রমে আরো কয়েকটি ধাপ সম্পন্ন করে আমার অংকন শেষ করেছি।
ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR














আপু আপনার মেহেদি ডিজাইন আর্ট গুলো সত্যি ই দারুন হয়।আপনার আর্ট দেখে আমিও চেষ্টা করি মেহেদি ডিজাইন আর্ট করার।প্রতিনিয়ত সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।