জীবনের গল্প || মানবতার মুখোশে শঠতা

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে মাঝে মাঝে হৃদয়ের চঞ্চলতা ধরে রাখতে ভীষণ কষ্ট পাচ্ছি। সত্যি চারপাশের মানুষগুলোর পরিবর্তিন নিদারুণ আচরণ এবং তাদের ভিন্ন মানসিকতার রূপ শুধু দেখতে নয় বরং মানতেও ভীষণ কষ্ট হচ্ছে আমার। আমরা পরিবর্তন হচ্ছি, শিক্ষিত হচ্ছি, আমাদের অবস্থান ও বাহিরে পোশাক পরিবর্তন হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না আমাদের ভেতরের সীমানা। সেই খানে থাকা কালো মেঘগুলোর পরিবর্তন হচ্ছে না।

একটু সামান্য সুযোগ পেলেই মানবিকতা হারিয়ে ফেলি, ভেতরের সীমানায় থাকা কালো মেঘ যেন সবকিছুকে আচ্ছন্ন করে নেয়, মেঘের অন্ধকারে সবকিছুকে নিদারুণভাবে ঢেকে দেয়। মাঝে মাঝে ভীষণ অবাক হই, কি সুন্দর চেহারা! কি সুন্দর ব্যবহার! কিন্তু আদতে সবটাই মুখোশে ঢাকা। বুঝতেই পারবেন না, এই মানুষটা সুযোগ পেলে আপনাকে কত রকমভাবে ঠকানোর চেষ্টা করবে। কত নিত্য নতুন উপায়ে আপনার সাথে প্রতারণা করবে। আপনাকে নির্মমতার সাথে ঠকিয়ে উঠি বিজয়ের বেশে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না সবটা কিভাবে সম্পন্ন হয়ে যাবে।

marper63-mask-1264678.jpg

হ্যা, এটাই আমাদের সমাজে এখন সবচেয়ে কমন বিষয়। একটা সময় মানুষ নতুন কোথায় গেলে, আশাপাশে যাকে পেতো তাকেই জিজ্ঞাসা করে নিতো, সঠিক জায়গায় যাচ্ছে কিনা, কোন বিষয়ে সন্দেহ হলে রিক্সা চালক কিংবা গাড়ির হেলপারকে জিজ্ঞেস করতো। কিন্তু এখন মানুষ সেটা আর করছে না, কারণ মানুষের মাঝে ভয় ঢুকে গেছে, বিশ্বাসের জায়গায় অবিশ্বাস চলে এসেছে, সুতরাং রিস্ক নেয়া যাবে না।

একদম কমন একটা উদাহরণ দিচ্ছি, আপনি নতুন কোথায় গেলেন কারো সাথে সাক্ষাত করার জন্য অথবা কারো খোঁজ করার জন্য। দরুন আপনি রিক্সা ব্যবহার করছেন। কাংখিত জায়গায় পৌঁছানোর পর আপনি দ্বিধায় পড়ে গেলেন ভাড়া কত দিবো। খুব বিনয়ের সাথে আপনি রিক্সা চালককে জিজ্ঞেস করলেন ভাড়া কত দিবো? আপনার কি মনে হয়ে উনি এখানে সতত দেখাবেন? আপনার কাছ হতে ন্যায্য ভাড়াটাই উনি নিবেন?

আপনি যদি সেই চিন্তা মাথায় রাখেন তাহলে খুব বড় ভুল করবেন। কারণ উনি লোভের বশীভূত হয়ে দ্বিগুন বা তারচেয়েও বেশী ভাড়া চেয়ে বলবেন। আবার আপনি যাতে সন্দেহ না করেন, তার জন্য যা ভাড়া চাবে তার চেয়ে দশ বিশ টাকা কমও রাখবে। আপনি ভাববেন, আহারে বেচারা কত ভালো। কিন্তু সে যে আপনার সাথে উল্টো কাজটা করে ফেলেছে, সেটা হয়তো আপনি পরবর্তীতে ঠিক জেনে যাবেন। এটাই আমাদের সমাজের বর্তমান বাস্তবতা বা মানবতা।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png