জীবনের গল্প || প্রতিক্রিয়া তাৎক্ষণিক নয়
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আগের মতোই আছি এবং সুস্থতার সাথেই থাকছি। পরিবেশটা কিছুটা উষ্ণময় তবে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। হ্যা, মাঝে মাঝে শুধু প্রকৃতির পরিবেশ নয় বরং ভেতরের অনেক পরিবেশও নষ্ট হয়ে যায়, পাল্টে গিয়ে আঘাতে ভীষণভাবে হতাশ করে দেয়। কিন্তু তবুও আমাদের সেটা মানিয়ে নিতে হয়, প্রতিবাদমুখর হতে গেলে সেখানে বিপদ বাড়ার সম্ভাবনাই বেশী থাকে। সুতরাং সর্ব ক্ষেত্রেই যদি আমরা সক্ষমতা ধরে রাখতে পারি, তাহলে সেটা আমাদের জন্য অধীক মঙ্গলজনক হয়।
দেখুন, আমাদের সামাজিক অবস্থান এবং সমাজের প্রচলিত রীতি নীতি কোনটাই আমাদের পজিটিভ হতে শেখায় না, যার কারণে আমাদের যাত্রার শুরু হতে শেষ পর্যন্তই নেগেটিভকে মোকাবেলা করে এগিয়ে যেতে হয়। সেদিন এক বড় ভাই সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু অনুভূতি শেয়ার করেছিলেন, অবশ্য সেখানে তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে একটা মতামতও ছিলো। যেহেতু দীর্ঘ দিন যাবত আমিও চাকুরী করছি, সেহেতু বিষয়টি খুব দ্রুত আমি বুঝতে পারি এবং নিজের একটা মতামতও সেখানে জুড়ে দেই।
এটা এমন এক বাস্তবতা যে, আমরা শুরু হতে সবটাই বুঝতে পারি কিন্তু কেন জানি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, পরিস্থিতি পর্যবেক্ষন কিংবা ধৈর্যের সাথে সেটাকে সহ্য করতে পারি না, আর এই না পারার কারণেই আমরা এখানে আটকে যাই,ব্যর্থতার সাথে নিজের পরাজয় নিশ্চিত করি। কিন্তু এই ফলাফলটা ব্যতিক্রম হতে পারতো, শেষে সেটা আমার পক্ষে থাকতে পারবো, কিন্তু হলো না কারণ আমরা পর্যবেক্ষণের মাঝে থাকতে পারি নাই, বরং কার্যকরভাবে সেটাকে আরো বেশী উসকে দিয়েছি।
পরিস্থিতি যাইহোক, মাঝে মাঝে আমাদের চুপ থাকতে হয়, মাঝে মাঝে আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ শেষটা সর্বদা সত্যের সাথে থাকে এবং বিজয় নিশ্চিত করতে পারে। তাই পরিবেশ ও পরিস্থিতি যেখানে যেমনই হোক, আমাদের সাথে সাথে প্রতিক্রিয়া জানানো উচিত না, সেটাকে নিশ্চিত ফলাফল হিসেবে গ্রহণ করা উচিত না, বরং এর বাহিরেও কিছু ঘটতে পারে সেটা চিন্তা করে অপেক্ষা করা উচিত এবং ধৈর্য ধারণ করা উচিত।
হ্যা, সাথে আরো একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, নিজের প্রস্তুতি যেন থমকে না যায়। কারণ ফলাফল পাল্টে গেলে সেখানে আমাদের ভূমিকা কি হবে এবং কতটা কার্যকর হবে সেটার প্রস্তুতিতে যদি ঘাটতি থাকে, তাহলে আমাদের এগিয়ে যাওয়া আর হবে না। সুতরাং নিজের অবস্থান কিংবা মানসিকতায় সর্বদা এমন প্রস্তুতি থাকা উচিত, যেখানে সুযোগের সাথে সাথে নিজের সক্ষমতা প্রকাশেরও ব্যবস্থা থাকা চাই।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




