আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও শারীরিকভাবে কিছুটা সমস্যা ফেস করছি। দীর্ঘ বসে থেকে কাজ করার কুফল বলতে পারেন এটা। আর কত, এমনটা হবেই না কেন? আমরা যতই চেষ্টা করি না কেন, রুটিন মেনে কিংবা নিয়মের মাঝে থাকি না কেন? একটা নির্দিষ্ট সময় পর আমাদের সেই প্রচেষ্টা, নিয়ম মানা কিংবা রুটিনের মাঝে থাকাটা আর কার্যকর ফল দেয় না, এই নির্মম সত্যটাই আমি এখন নিদারুণভাবে অনুভব করছি। সত্যি বলছি, এটাই আমার ক্ষেত্রে ঘটেছে।
প্রায় ২২ বছর পার হতে চললো আমার চাকুরীর বয়স, পুরোটাই চেয়ার টেবিলে বসে কাজ করার অভিজ্ঞতা। টানা দীর্ঘ সময়ের জন্য বসে থাকাটা কিন্তু সহজ কথা নয়। কিন্তু আপনি যদি মনোযোগের সাথে কোন কাজে সংযুক্ত থাকেন, তখন আপনি টেরই পাবেন না কোন দিক দিয়ে কিংবা কিভাবে সময় হারিয়ে যায়। আমার ক্ষেত্রেও প্রায় এমনটা চলে। সকালে অফিসে গিয়ে টেবিলে বসার পর, কখনো কখনো আর উঠার সুযোগই পাই না। নামাজের সময় কিংবা টয়লেটে যাওয়ার সময় ছাড়া, পুরোটা সময়টাই টেবিলে বসে কাজ করতে হয়। এই দীর্ঘ সময়ের একটা খারাপ দিকতো অবশ্যই থাকবে।
থাকাটাই স্বাভাবিক কি বলেন আপনারা? যদি না থাকে তাহলে বরং সেটাই আমাদের নিকট অস্বাভাবিক কিছু মনে হবে। ইতিমধ্যে এই সমস্যা নিয়ে বছর খানেক আগে ফিজিওথেরাপি নিয়েছিলাম একজন অভিজ্ঞতা সম্পন্ন ফিজিওথেরাপিস্ট এর কাছে। তখন কিছুটা ভালো হয়ে গিয়েছিলাম। উনি বেশ কিছু ব্যায়ামও শিখিয়ে দিয়েছিলেন। যেগুলো এখনো নিয়মিত করে যাচ্ছি। কিন্তু তারপরও নতুনভাবে আবার সমস্যা অনুভব করছি এবং সেটা বেশ যন্ত্রণাও দিচ্ছে। মাঝে মাঝে সন্ধ্যায় বাড়িতে আসার পর বেশ অসহ্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে।
তাই নিরুপায় হয়ে পুনরায় নতুন একজন ফিজিওথেরাপিস্ট এর কাছে গেলাম। উনিতো মনে হচ্ছে আগের জনের চাইতে বেশী ভয়ানক। প্রথম দিনের হালকা একটু ছোঁয়ায় ব্যাথা নাশক ঔষধ খেতে হয়েছিলো। তাও সেটা নাকি উনি জাস্ট সমস্যা ফাইন্ডআউট করার চেষ্টা করেছেন। আমাকে বললেন আপনার ব্যথার মুল কারণটা দেখার চেষ্টা করেছি। আমিতো মনে মনে শেষ বলতে পারেন। যাইহোক, এগুলো বলা আমার মুল উদ্দেশ্য নয়। বরং আমার আজকের লেখাগুলোর মুল উদ্দেশ্য হলো আপনাদের একটু সচেতন করা।
সময় গতিশীল, আমাদের জীবনও গতিশীল কিন্তু এই সময় এবং জীবনের মাঝে একটা সংযোগ ধরে রাখার চেষ্টা করতে হবে আমাদের, যাতে বয়স বাড়ার সাথে সাথে আমরা নিজেদের সুস্থ্যতা ধরে রাখতে পারি। যদি সেটা করতে ব্যর্থ হই তাহলে আমাদের সবকিছুই ব্যর্থ হয়ে যাবে। যেমনটা এখন আমার ক্ষেত্রে মনে হচ্ছে। সুতরাং কাজ করতে হবে, কাজ থাকবেই কিন্তু তার মাঝেও আমাদের নিয়মগুলো রক্ষা করতে হবে, নির্দিষ্ট শৃংখলা ধরে রাখতে হবে, এমন দীর্ঘ সময়ের জন্য টানা বসে কাজ করা যাবে না, কিছুক্ষণ পর পর একটু হাঁটাচলা করতে হবে। এটা অবশ্যই বাধ্যতামূলকভাবে মানতে হবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




