জীবনের গল্প || ক্ষমতার দাম্ভিকতা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে মাঝে মাঝে প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপের ভিন্ন ভিন্ন স্বাদের কারণে কিছুটা বদ হজমের স্বীকার হচ্ছি হি হি হি। সত্যি বলছি আমি খুব একটা সহনীয় শরীর তৈরী করতে পারি না। মানুষ কিভাবে যেন সবটায় অভ্যস্থ হয়ে যায়। কিন্তু জীবনের এতোটা বয়সের মাঝে এসেও কেন জানি একটু এদিক সেদিক হলেই নির্জীব হয়ে যাই। হঠাৎ একটু বেশী গরম কিংবা অতি বৃষ্টির কারণে একটু বেশী শীতলতা, আমি মানিয়ে নিতে পারি না।
যেমনটা মানিয়ে নিতে পারি না কিছু কিছু মানুষের অতি বেশী দাম্ভিকতা, তাদের আচার ব্যবহার এতো বেশী দ্রুত পরিবর্তন হয়ে যায়, যা সত্যি খুব বেশী সহ্যকর মনে হয়। আমি খুবই সাধারণ একজন মানুষ, ধীরে ধীরে সবটাতে সহ্য করার চেষ্টা করি, একটা স্বাভাবিক নিয়মের মাঝে নিজেকে খুব বেশী চঞ্চল রাখতে পারি। কিন্তু চারপাশের পরিবেশ কিংবা প্রকৃতি একটু ভিন্ন রূপে হাজির হলেই আমি সেটাকে মানিয়ে নিতে পারি না, কেমন জানি একটু বেশী অস্বস্তিকর মনে হয় এবং নিজেকে খুব বেশী দুর্বল ভাবতে শুরু করি দেই।
তো, সেই মানুষগুলোর এমন দ্রুত পরিবর্তন হওয়ার কারণ একটা আর সেটা হলো হঠাৎ ক্ষমতার স্বাদ পাওয়া। আমি এমন অনেক মানুষ দেখেছি মুহুর্তের মাঝেই নিজের রূপ পরিবর্তন করে ফেলার। আবার মুহুর্তের মাঝেই নিজেকে নিস্তেজ করে দেয়ার। হঠাৎ কোথায় গিয়ে হট্টগুলো শুরু করে দিলো, যখন সেখানে তার মতের অনেক মানুষের উপস্থিতি থাকে তখন তারা ক্ষমতার দারুন একটা প্রভাব দেখানোর চেষ্টা করে, কিন্তু যখন ঠিক তার উল্টোটা ঘটে তখন তাদের মাঝে নিদারুণ একটা হতাশা ফুটে উঠে।
আসলে কোন কিছু নিয়েই অতি বড়াই করা উচিত না, এটা প্রকৃতির একটা অলিখিত নিয়ম। আপনি যখনই কোন কিছু নিয়ে অতি বড়াই করবেন, অতি রঞ্জিত কিছু করার চেষ্টা করবেন, হয়তো সাময়িকভাবে আপনি সেখান হতে কিছু ফায়দা হাসিল করতে পারবেন কিন্তু দীর্ঘ সময়ের মাঝে আপনি সেটা নিয়ে দারুনভাবে আফসোস করতে বাধ্য হবেন। কারণটাও আমাদের সবার জানা, ক্ষমতা কিংবা শক্তি চিরস্থায়ী নয়, এটা গতিশীল একটা বিষয়, আজকে আপনার কাছে তো পরের দিন অন্য কারো কাছে চলে যাবে।
সুতরাং আমাদের উচিত একটা সুন্দর কিংবা স্থিতিশীল অবস্থা বজায় রাখা, ক্ষমতার অতি দাপটে চারপাশে থাকা মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার না করা। কারণ তাদের নিয়েই আমাদের চলতে হবে, তাদের সাহচর্যই আমাকে নানাভাবে উপকৃত করবে। তাই অস্থায়ী ক্ষমতার বড়াই কিংবা দম্ভ না করে, নিজের স্বাভাবিক অবস্থা ধরে রাখাটা বেশী জরুরী এবং এটার সুফলও দীর্ঘ মেয়াদী হয়ে থাকে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




