জীবনের গল্প || উৎসবে পরিবর্তনের ছোঁয়া
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে সপ্তাহে একদিন এখনো সেই ফিজিওথেরাপিষ্টের কাছে যেতে হচ্ছে। আগের তুলনায় যেহেতু কিছুটা ভালো সেহেতু আপাদত সপ্তাহে একদিন থেরাপি নিতে হচ্ছে। আশা করছি বাকি সমস্যাটুকু দ্রুত সমাধান হয়ে যাবে এবং সুন্দর ও সুষ্ঠ শরীর নিয়ে সব কিছু আগের মতো উপভোগ করতে পারবো। যদিও সময় ও চারপাশের পরিবেশ অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কারণ এগুলো গতিশীল।
থেমে থাকে না কিছুই, চাই সেটা আমাদের জীবনের সাথে সংযুক্ত কিছু হোক কিংবা চারপাশের প্রকৃতি ও পরিবেশের মাঝে থাকা ভিন্ন কিছু হোক। সব কিছুর সাথে পরিবর্তনের খেলা দারুণভাবে চলছে এবং এটা চলতেই থাকবে। এইতো কয়দিন আগেই আমাদের ঈদ উৎসব শেষ হলো। একটু চিন্তা করে দেখুন তো, এই ঈদ উৎসবটা কি সেই আগের উৎসবের মতো আছে, নাকি এটাও পরিবর্তন হয়ে গেছে? উৎসব কি সেই আগের মতই উৎসব মুখর আছে? আগের সেই আনন্দটা কি এখনো আছে?
না, সহজ কথায় তার কিছুই নেই। কারণ এখানেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে, সময়ের সাথে উৎসবগুলোও নতুন আঙিকে সেজেছে। যার কারণে আমরা যেমনটা আনন্দ উপভোগ করতাম তার কিছুই নেই এখানে। আবার দেখুন বর্তমান প্রজন্ম ঠিক যেভাবে এখন উৎসবগুলোকে উপভোগ করছে, তাদের পরের প্রজন্ম এটাও কিন্তু খোঁজে পাবে না। তাদের সময়ের মতো তারাও এটাকে নতুন আঙিকে সাজিয়ে নিবে এবং নতুনভাবে উৎসবগুলোকে উপভোগ করার চেষ্টা করবে।
আমরা বাহিরে যেতাম, বাড়ি বাড়িতে আনন্দে ঢেউ তুলতাম, পরিবার কিংবা চারপাশে থাকা মানুষগুলোকে আপন বানিয়ে সবাই নিয়ে উৎসবটাকে আরো চঞ্চলতায় ভাসিয়ে দিতাম। আমাদের সময় আনন্দের সবটাই ছিলো আউটডোর কেন্দ্রিক, যতটা হৈ চৈ করা যায় ততো বেশী আনন্দ উপভোগ করা যায়। আর বর্তমান সময়ের আনন্দ হলো যতটা বেশী সোশ্যাল মিডিয়ায় এ্যাকটিভ থাকা যায় ততোটা বেশী আনন্দময় হয়ে উঠে সময়গুলো। অর্থাৎ সময় পাল্টে গেছে, উৎসবের আনন্দের ধরণও পাল্টে গেছে।
সোশ্যাল মিডিয়ার এই বাড়াবাড়ি হয়তো আমাদের কাছে তেমন ভালো লাগছে না, উৎসবগুলোর আনন্দ হয়তো কিছুটা নিরস লাগছে কিন্তু এটাই বাস্তবতা যে বর্তমান প্রজন্ম এটাকেই তাদের আনন্দের সেরা কিছু ভাবছে। পরিবর্তন এভাবেই সব কিছুকে নতুনভাবে সাজিয়ে দিবে প্রজন্মের চাহিদা অনুযায়ী। অনেক কিছুই হয়তো আমাদের কাছে বাড়াবাড়ি কিংবা অতিরঞ্জিত মনে হবে, কিন্তু প্রজন্ম ঠিক তাদের মতো করে সেটার ভিতর দিয়েই আনন্দ খোঁজে নিতে থাকবে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||




>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness

OR




