জীবনের গল্প || সক্ষমতা বাড়াতে হবে

in আমার বাংলা ব্লগ7 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। তবে মাঝে মাঝে গরমের উষ্ণতায় বেশ দুর্বল হয়ে যাচ্ছি। সত্যি বলতে এই সময়ের পরিবেশ ও প্রকৃতি মাঝে মাঝে খুব বেশী অসহ্যকর মনে হয়। কিন্তু তবুও আমাদের কিছুই করার নেই মানিয়ে নেয়ার। যাদের টাকা আছে তারা হয়তো এসির ঠান্ডা বাতাসে নিজেদের চঞ্চল রাখার একটু বেশী সুযোগ তৈরী করতে পারতেছেন, আর যারা আমার মতো তারা হয়তো সহ্য করার সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।

যাইহোক, আমরা মানুষ তাই আমাদের চাহিদার শেষ নেই, আমাদের চাহিদা যতটা দ্রুত বাড়ে তার সাথে মিলিয়ে আমাদের সক্ষমতা কিন্তু ততো দ্রুত বাড়ে না। এই কারণেই আমরা মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতির মাঝে পড়ে যাই। সত্যি বলতে প্রকৃতি তার নিজস্ব গতিতে কিংবা নিজস্ব নিয়মেই চলবে। তবে হ্যা, মাঝে মাঝে ব্যতিক্রম ঘটলে সেখানেও কিন্তু দায়ী আমরা থাকবো, কোন না কোনভাবে তার পেছনে আমাদের ভূমিকাই থাকবে। তাই আমরা প্রকৃতির উপর দোষ না চাপিয়ে বরং নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা উচিত।

imaginebuddy-blocks-9164220.jpg

সক্ষমতা বাড়াতে পাড়লে হয়তো আমাদের সহ্য করার ক্ষমতাও বেড়ে যাবে, তখন কিছুটা ব্যতিক্রম হলেও সেটা আমাদের জন্য সমস্যার কারণ হবে না। কিন্তু আমরা সেটা না করে বরং প্রকৃতির উপর দোষ চাপানোর চেষ্টা করছি, মানসিক চাপ বাড়িয়ে দ্রুত অসুস্থ হয়ে পড়ছি। অথচ এটা চরম সত্য এবং আমাদের জানা যে, এই সময়ের প্রকৃতি একটু বেশী উষ্ণ, একটু বেশী রুক্ষ হয়ে থাকে। মাঝে মাঝে বৃষ্টিপাত হলে সেটা আর্শিবাদ হয়ে যায় আমাদের জন্য।

তাহলে যে বিষয়টি আমাদের জানা, যেটা ঘটবে বলে আমাদের আগ হতে ধারণা আছে, সেটা নিয়ে কেন আমাদের মাঝে এতো অস্থিরতা? নিশ্চিতভাবে বলতে পারি সমস্যাটা আমাদের মাঝে, সমস্যাটা আমাদের মানসিকতার ভিতরে, না হলে পরিস্থিতির জন্য প্রস্তুতি না নিয়ে উল্টো দোষারোপ চাপানোর চেষ্টা করতাম না। আসলে আমাদের বৈশিষ্ট্যটাই এমন, সব কিছু নিজেদের সুবিধা মতো চাই, ব্যতিক্রম কিছু হলেও সেটার বিপক্ষে চলে যাই।

সময়ের গতি এবং ধারাবাহিকতা আমরা পরিবর্তন করতে পারবো, তবে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে হয়তো চাপ কিছুটা হ্রাস করতে পারবো, কিন্তু প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে পারবো না, এখানে আমাদের ব্যর্থতা শতভাগ এবং নিশ্চিত। তাই আমাদের সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করতে হবে, পরিবেশ ও পরিস্থিতি অনুযায়ী নিজেদের তৈরী করতে হবে, চাহিদা হয়তো বাড়তে থাকবে কিন্তু সেটারও রেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png