সবসময় সবাই পাশে থাকে না!
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ্য আছেন। তো একটা কথা সবসময় মনে রাখবেন,সবাই সবসময় পাশে থাকে না স্পেশালি আপনার কঠিন মুহূর্তগুলোতে। এই যেমন ধরেন এখন অনেক গরম পরেছে। বিদ্যুৎ থাকা দরকার কিন্তু যখনআপনার দরকার বিদ্যুৎ তখন তা নেই! হাহা তো যাইহোক মানুষের জীবনেও এমন কিছু সময় থাকে তখন আসলে বুঝা যায় কে আপন আর কে পর?
আপনার কাছে যখন টাকা থাকবে, বাড়ি গাড়ি থাকবে, ভালো একটা ক্যারিয়ার থাকবে তখন দেখবেন আপনার প্রিয় মানুষের অভাব হয় না! তার কতোভাবে আপনাকে সাহায্যের হাত বাড়ানোর চেষ্টা করবে। কিন্তু আপনার ভালো সময়ে তাদেরকে প্রয়োজন নাও হতে পারে! মানুষের সবচেয়ে বেশি প্রয়েজন হয় খারাপ সময়ে! খারাপ সময়ে যে পাশে থাকে সেই আপনার প্রিয়জন!
আপনার একটা রিলেশন ছিল। আপনি হয়তো তাকে অনেক ভালেবাসতেন। আপনার অনেক টাকা পয়সা আছে। কিন্তু একটা সময় পরে দেখতে পেলেন আপনার কাছে টাকা নেই! আপনার অবস্থা ভালো নেই! তখন প্রিয় মানুষটি যদি আপনার পাশে থাকে তাহলে বুঝবেন সেই আপনার সবচেয়ে কাছের মানুষ। আর যদি না থাকে তাহলে সে কখনোই আপনার প্রিয়জন ছিল না!
এটা অনেকেই মানতে চাই না যে, প্রিয় কিছু বা প্রিয় মানুষ কেন খারাপ সময়ে পাশে নেই! কেন ছেড়ে চলে গেল! আসলে দুনিয়াটা বড়ই স্বার্থের! আপনার পকেটে যতদিন টাকা আছে ততদিন আপনি সবার কাছে প্রিয় মানুষ। আর যেদিন থেকে থাকবে না তখন দেখবেন সবকিছু উল্টা পাল্টা। আপনার কাছের মানুষগুলোর রূপও পরিবর্তন হয়ে যাবে। এজন্য খারাপ সময় সবচেয়ে বড় হলো নিজেকে সময় দেয়া, নিজের কথা শোনা!

🎉 Congratulations!
Your post has been upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem community.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5