মন খারাপের দিনেও এগিয়ে চলা
জীবনে এমন অনেক দিন আসে, যেদিন মনটা একদম ভালো থাকে না। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে মন খারাপ হয়ে যায়। চারপাশে সবকিছু ঠিকঠাক থাকলেও ভেতরে এক ধরনের শূন্যতা কাজ করে।এই সময়টাতে আমরা অনেকেই থেমে যেতে চাই। কিছুই করতে ইচ্ছা করে না, কারো সাথে কথা বলতে ভালো লাগে না। মনে হয়, সবকিছু থেকে একটু দূরে থাকি। কিন্তু সত্যিটা হলো, জীবন থেমে থাকে না। সময় তার নিজের গতিতে চলতেই থাকে।
মন খারাপ হওয়া খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা মানুষ, তাই অনুভূতি থাকবে, কষ্ট থাকবে। কিন্তু এই কষ্টের মাঝেই নিজেকে ধরে রাখা এটাই আসল চ্যালেঞ্জ। আমি মনে করি, মন খারাপের দিনেও একটু একটু করে এগিয়ে যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো আজ বড় কিছু করতে পারবো না, কিন্তু ছোট কিছু তো করা যায়। নিজের কাজটুকু করা, নিজের দায়িত্বটুকু পালন করা, এই ছোট ছোট কাজগুলোই আমাদের আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে।
অনেক সময় আমরা ভাবি, সব ঠিক হয়ে গেলে তারপর আবার শুরু করবো। কিন্তু আসলে উল্টোটা সত্যি। আমরা যখন ধীরে ধীরে এগোতে থাকি, তখনই সবকিছু ঠিক হতে শুরু করে।তাই যদি আজ মন খারাপ থাকে, নিজেকে দোষ দেবেন না। একটু সময় দিন, কিন্তু থেমে যাবেন না। কারণ, আপনার পথচলা এখনও শেষ হয়নি।ধন্যবাদ সবাইকে।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: মন খারাপের দিনেও এগিয়ে চলা
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...



