💌 একটি বেনামি চিঠি
প্রিয় তুমি,
জানি না এই চিঠিটা কোনোদিন তোমার কাছে পৌঁছাবে কি না। হয়তো পৌঁছাবে না, হয়তো তুমি কখনো জানবেও না এই কথাগুলো তোমার জন্য। তবুও আজ অনেকদিন পর কলম ধরলাম। কারণ কিছু অনুভূতি বুকের ভেতর জমে থাকতে থাকতে একসময় নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তাই আজ বুকে সাহস নিয়ে একটি বেনামি চিঠি লিখতে বসলাম।
জানো, মাঝে মাঝে খুব ইচ্ছে করে সময়টাকে একটু পিছিয়ে দিতে। সেই দিনগুলোতে ফিরে যেতে, যখন আমরা একসাথে ছিলাম। তখন পৃথিবীটা খুব ছোট ছিল, কিন্তু সুখগুলো ছিল অনেক বড়। সামান্য কিছু কথাতেই হাসি চলে আসতো, একসাথে কাটানো কয়েকটা মুহূর্তই পুরো দিনটাকে সুন্দর করে দিত।
আজ আমার জীবনে অনেক কিছু আছে। দায়িত্ব আছে, ব্যস্ততা আছে, পরিচিত মানুষ আছে, চারপাশে অসংখ্য শব্দ আছে। কিন্তু তারপরও একটা গভীর শূন্যতা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয়, সবচেয়ে মূল্যবান জিনিসটা আর নেই। ঠিক সেই আগের স্বপ্নের কথা মনে পরে, তোমাকে বলেছিলাম একরাতে এক বিড়াল আমার স্বপ্নে এসে বলেছিলো মূল্যবান কোনকিছু আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু সেটা তুমি হবে সেটা কখনও ভাবি নি।
সময় মানুষকে বদলে দেয়, এটা সবাই বলে। কিন্তু আমি জানি, কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না। আজও কোনো পরিচিত গান শুনলে, কোনো পুরোনো রাস্তা দেখলে, কিংবা হঠাৎ কোনো বিকেলের আকাশে সেই আগের রঙটা খুঁজে পেলে তোমার কথা মনে পড়ে যায়।সবচেয়ে বেশি কষ্ট হয় তখন, যখন বুঝতে পারি আমরা দুজনেই একই পৃথিবীতে আছি, অথচ কত দূরে। একসময় যে মানুষটার সাথে প্রতিটা অনুভূতি ভাগাভাগি করতাম, আজ তার খবরটুকুও জানি না।
নিজেকে দোষ দিচ্ছি না। হয়তো এটাই নিয়তি ছিল। হয়তো কিছু মানুষ জীবনে আসে শুধু সুন্দর কিছু স্মৃতি উপহার দেওয়ার জন্য, পাশে থাকার জন্য নয়। তবুও স্বীকার করতে লজ্জা নেই, জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো ছিল তোমার সাথে কাটানো সময়। আজও যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ে, তখন সেই স্মৃতিগুলো নিঃশব্দে এসে বসে থাকে আমার পাশে। আর আমি শুধু ভাবি যদি সময়টা আরেকবার ফিরে আসতো! চিঠি ও লিখতাম না কিন্তু কিছু দিন থেকে অন্যরকম একটা ফিল হচ্ছে। জানি না কি হবে। তাই আগে থেকেই লিখে রাখলাম।
ভালো থেকো।
কোনো এক অচেনা মানুষ...
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: 💌 একটি বেনামি চিঠি
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!
Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.