বিকেলের কিছু মুহূর্ত
প্রথমেই সকলকে নমস্কার। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও বেশ ভালোই আছি। আজ আবার একটু নতুন গল্প নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি শেয়ার করব এক বিকেলের গল্প।
সেদিন সকাল থেকেই নানা কারণে ব্যস্ত ছিলাম। সারাদিন পরে বিকেলের দিকেই একটু ফাঁকা হই। তখন আর বাড়িতে থাকতে ভালো লাগছিল না তাই ভাবলাম একটু বাড়ি থেকে বের হই, ভালো লাগবে। সারাদিন হলেই বাড়িতে আছি আর ভালো লাগছিল না। সেদিন বিকেলে বুনুরও টিউশন ছিল না আর আমারও টিউশন পড়ানো ছিল না। বুনুকে বললাম চল বাইরে থেকে ঘুরে আসি। বুনুও বলল চল... ঘুরে আসা যাক। তারপর বেড়িয়ে পরলাম যাওয়ার জন্য।
তবে হেঁটে নয়, সাইকেল নিয়ে। অনেক দিন হলেই সাইকেল নিয়ে যাওয়া হয় না কোথাও। ইস! ছোটো বেলায় কত সাইকেল চালাতাম যখন নতুন নতুন সাইকেল চালানো শিখি, কতই না মজার ব্যাপার। বিকেল হলেই বেরিয়ে পরতাম সাইকেল নিয়ে। খেলাধুলো বাদ দিয়ে সাইকেলই চালাতাম। কত সুন্দর ছিল দিন গুলো। এখন তো সাইকেল চালানো প্রায় হয়ই না।
ছোটবেলার সব কিছুই এখন স্মৃতি। বুনু চালাচ্ছিল আর আমি পিছনে বসে ছিলাম। অনেকদিন হলে আমি সাইকেল চালাই না, অভ্যাসও তেমন নেই। কিন্তু বুনু মাঝে মাঝেই সাইকেল চালায় আর ও আমাকে পেছনে বসিয়ে দিব্যি চালাতে পারে। চালাতে চালাতে পৌঁছে গেলাম একটা খোলা মাঠে। সেখানে আসে পাশে চারা গাছ লাগানো। বিকেলের আবহাওয়া বেশ ভালোই ছিল কিন্তু বেশ রোদ ছিল।
সাইকেল চালায়ে গিয়ে বুনুও হাঁপিয়ে গিয়েছে তাই সেখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম সাথে গল্পও করছিলাম। তারপর বুনু বলল আয় দিদি তোকে কয়েকটা সাইকেলের সাথে ছবি তুলে দেই.... আমি তো রাজি হবই কারণ আমার তো ছবি তুলতে ভালোই লাগে।
আর বুনু কিন্তু সত্যি সত্যি সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। সবকিছু বুঝে ছবি তোলে, কোন দিকে ভালো ছবি আসবে, কোথায় থেকে তুললে আলোর কম্বিনেশন ঠিক থাকবে, কোথায় তুললে ব্যাকগ্রাউন্ড ভালো আসবে এগুলো বুনু নিজে নিজে বুঝে নেয় আর আমাকে পোস দিতে বলে।
বেশ অনেকক্ষণ ধরেই ছবি তুললাম। তারপর ওখানে বসেই ছবি গুলো দেখলাম বেশ ভালোই। তারপর বেশ আরামদায়ক হাওয়া দিতে শুরু করে। হওয়াটা অনুভব করতে বেশ ভালো লাগছিল। কিন্তু এদিকে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হওয়ার দিকেই। তাই দেরি না করে বেরিয়ে পরলাম বাড়ি ফেরার জন্য।
কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসি। আজ এই পর্যন্তই বন্ধুরা, এখানেই শেষ করছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।




Curated by: @jyoti-thelight