আজকের গল্প
নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা দিনের গল্প নিয়ে চলে এসেছি। আজকে আমি আজকের দিন নিয়েই শেয়ার করব।
আজ উঠতে একটু দেরিই হয়েছে কারণ আজকে টিউশন পড়ানো ছিল না। উঠে ফ্রেশ হয়ে প্রথমেই তুলসী পাতা আর মধু খেয়ে নেই। আমার কাশি হয়েছে বলে ঠাম্মা সকালে তুলে রেখেছিল আমার জন্য।
মধু আর তুলসী পাতা আমি একটু অন্য স্টাইলে খাই...... প্রথমে তুলসী পাতা গুলোকে এক জায়গায় করে সাজিয়ে নেই তারপর পাতা গুলো হালকা ভাঁজ করে ঠোঙার মতো বানিয়ে নেই, সেই ঠোঙায় মধু ঢেলে নেই, তারপর পান খাওয়ার মতো মুড়ে খেয়ে নেই।
আজকে প্রচণ্ড রোদ ছিল। ইউনিভার্সিটি যেতে হবে, কিন্তু এই রোদে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু সবাই বললো যাবে তাই আমি ভাবলাম ক্লাস মিস করে কী করব! করেই আসি ক্লাসটা। তাই তাড়াতাড়ি স্নান করে খেয়ে নিলাম, তারপর বেড়িয়ে পড়লাম যাওয়ার জন্য। সাধারণত আমি বাসেই যাতায়াত করি। তবে আজ বাস খুব একটা চলছিল না, আর খুব ভিড় ছিল বাসে। তাই টোটো করে গিয়েছিলাম। টোটো করে যেতে ৩০ মিনিট এর মতো লেগে যায়, তাই বাসেই যেতে ভালো লাগে ১৫ মিনিটেই যাওয়া যায়।
তারপর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই ইউনিভার্সিটিতে, তারপর ক্লাস করলাম। ক্লাস প্রায় দুই ঘণ্টা হয়েছিল। এবার আমাদের খিদে পেয়ে যায়, তাই আমরা কিছু খেয়ে নিলাম। বাড়ি ফিরে আসার সময় বেশ ভালোই বাস চলছিল। তাই বাসে করে বাড়ি চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাত খেয়ে নেই।
তারপর মা বলল লাউ পারবে আজকে। একটা জায়গায় অনেকগুলো লাউ গাছ হয়েছিল আমাদের। সেই গাছে এখনও লাউ ধরছে। এরপর আমি আর মা মিলে লাউ পারতে গেলাম। সেখানে গিয়ে সেই জায়গার অপরূপ সৌন্দর্য আমার চোখে ধরা পরে এবং সেটি আমি ক্যামেরা বন্দি করি। একটি বাছুর সবুজ মাঠে ঘাস খাচ্ছে আর সেই মাঠে অস্তগামী সূর্যের আলো এসে পড়েছে।
সেখানে আমাদের চালের উপর লাউ ধরেছে। মা মই দিয়ে ঘরের চালের উপর উঠল তারপর তিনটে লাউ পারল।
মোটা দিদা লাউ শাক নিবে বলেছিল। তাই লাউ নিয়ে ফেরার পথে মোটা দিদার বাড়ি লাউ শাক দিয়ে আসলাম। আসতে আসতে প্রায় বিকেল পাঁচটা। তারপর আমার টিউশন পড়ানো ছিল, আমি পড়াতে যাই। টিউশন পড়িয়ে বাড়ি আসি। তখন দেখছি মা আর বুনু লাইনবাজার যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে আসলো..... আসার সময় খাবার নিয়ে এসেছিল। মা কোথাও বেরোলে মায়ের কাছে তো আবদার থাকেই কিছু খাবার জিনিস নিয়ে আসার তাই মা মোমো আর সিঙ্গারা নিয়ে এসেছিল। তারপর মন ভরে সেগুলো খেলাম। মা মানেই আবদারের জায়গা।
বন্ধুরা আজ এখানেই গল্প শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।




Curated by: @tammanna
Thank You