অনলাইন কেনাকাটা!

গত সপ্তাহে কিছু প্রয়োজনীয় সামগ্রীর অর্ডার করেছিলাম অনলাইন থেকে, আজকে সেগুলোর ভারতীয় মূল্য সহ স্টিম মূল্য উল্লেখ করছি।
তবে, এই লেখাটি তাদের জন্য বটে, যারা মনে করেন একলা মানুষের কোনো কাজ এবং সেই অর্থে কোনো খরচ থাকে না!
এই মুহূর্তে আমি কোনো নেশা করিনা, একটা সময় যখন করতাম, তখন লেখায় উল্লেখ করেছি নির্দ্বিধায়!
তবে এই মুহূর্তে আমি বেশিরভাগ দিন ভেজ খাই, সাথে এখন আমি একবার খাই, অবশ্যই এটা আবার নিজস্ব পছন্দ থেকে, এর পিছনে অন্য কোনো কারন নেই!
তবুও, একটা মাসে কিছু নির্দিষ্ট খরচের বাইরেও কিছু কিছু জিনিষ আমাকে কিনতেই হয়।
সময়ের হাত ধরে আমি বুঝতে শিখেছি, একটি মানুষের মূল্যায়ন এই সমাজ করে থাকে তার জীবনশৈলীর উপর!
অর্থাৎ একজন মানুষের কটি বাড়ি, কত দামী গাড়ি এবং সম্পত্তি আছে এবং সেই মানুষটি কতখানি দেখন দারি করে অনুষ্ঠানাদি করতে সক্ষম তথা তার আনুষাঙ্গিক বেশভূষা ইত্যাদি ইত্যাদি! অর্থাৎ ইংরিজিতে যাকে বলে লাইফস্টাইল।
মানুষের মানসিকতা কিন্তু এর আয়তাভুক্ত নয়, ধনী মানুষের অসভ্য আচরণ ও মধুর! কি অবাক হচ্ছেন?
এরকম বহু তাবেদার আমার জীবনেও আমি দেখেছি!
যাইহোক, এই মুহুর্তে প্রসঙ্গে ফেরা যাক!
আমি এমন অনেক জিনিষ এখন কিনে রাখি যেগুলো নষ্ট হবে না, এবং এক্ মাসের বেশি সময় ধরে জিনিষগুলো আমাকে আর কেনার ঝামেলা পোহাতে হবে না।
এরমধ্যে মূলত চাল এবং বিভিন্ন ধরনের ডাল অন্যতম।
আজকের এই লেখা এবং দামের মাধ্যমে আপনারাও নিজেদের দেশের জিনিসের সাথে তুলনা করতে পারবেন, আপনারা উল্লেখিত জিনিষগুলো কত মূল্যে কিনে থাকেন।

- জিনিসের তালিকা:-
এবার অবশিষ্ট জিনিসের তালিকা আলাদা করে দিচ্ছি যেখানে রয়েছে, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর তালিকা!

দ্রব্যের নাম | ভারতীয় মূল্য | স্টিম মূল্য |
|---|---|---|
১. মিক্সড পিকল | ৯৮ টাকা | ১৭.৮৩ স্টিম |
২. কাঁঠালী কলা | ৪৬ টাকা | ৮.৩৭স্টিম |

![]() | ![]() |
|---|
এখানে জানিয়ে রাখি, এক্ কেজি পেঁয়াজের দাম কিন্তু এত কম নয়, আমি এই দামে পেয়েছি একসাথে এতগুলো জিনিষ অর্ডার করবার জন্য।
ইনস্টামার্ট থেকে এই সুবিধা আমি ইতিপূর্বেও পেয়েছি এবং একাধিক জিনিষ যেমন, দুধ, ধুপকাঠি ইত্যাদি বহু জিনিষ আমি এই রকম কম দামে পেয়েছি এবং এখনো সেই সুবিধা উপলব্ধ।
সমস্ত জিনিষ পত্রের জন্য আমি
ভারতীয় মুল্যে(১,৮৪৬ টাকা | ৩৩৫.৯৪স্টিম |
|---|
এই ছিল আমার গত সপ্তাহের কেনাকাটা, যদিও এখনো কিছু জিনিষ কেনা প্রয়োজন কিন্তু এরই মধ্যে আমার বাথরুমে প্ল্যাম্বার দেখে কিছু কাজ করাতে হয়েছে যেটির মূল্য আমাকেই দিতে হয়েছে, জিনিষ এবং প্ল্যাম্বারের মজুরি সহ।
তাই, এই মুহুর্তে খানিক স্থগিত রেখেছি খরচ, সংসার করি কিংবা নাই করি দায়িত্বের চাপ সবটাই একলার কাঁধে বয়ে চলেছি।
তবে, এসমস্ত কিছুর আড়ালে কিছু শব্দ বড্ডো কানে বাঁধছে আজকাল, দেখা যাক আগামী দিনগুলো কি বয়ে নিয়ে আসে, সময় পরিবর্তনশীল এই বিশ্বাস নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি।


















