"অন্যরকম জন্মদিন"

in Incredible India4 days ago
IMG_20260415_143050.jpg

Hello,

Everyone,

কেমন আছেন আপনারা সকলে?
আশাকরছি সকলের ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলেরই আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে।

এখন সকাল ৮.১০ বাজে। লেখার শুরুতেই সকলকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর আপনাদের সকলের জীবনের সুখ শান্তি, আনন্দ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য বয়ে আনুক সেই প্রার্থনা রইলো।

অন্যান্য বছর এই নববর্ষ মানে আমাদের কাছে দ্বিগুন আনন্দ। তবে এ বছর আর সেই আনন্দ উপভোগ করার মতো মানসিকতা নেই কারোর। আজ শুভর জন্মদিন। অন্যান্য বছর এতোক্ষণে স্নান‌ করে পুজোর আয়োজন করা হয়ে যায়।

এই বছরও আয়োজন হচ্ছে তবে পুজোর নয়, শুভর জন্মদিনের নয়,‌ বরং শ্বশুর মশাইয়ের আত্মার উদ্দেশ্যে অর্পিত হবিষ্যর। মাত্র কয়েকদিনের ব্যবধানে একটা আনন্দের দিন উদযাপনের প্রস্তুতি কিভাবে শোকের ছায়ায় পূর্ন হতে পারে তা এইবছর বুঝতে পারলাম।

শুভকে গতকাল উইশ করলাম ঠিকই, কিন্তু সদ্য বাবাকে হারিয়ে আদেও যে জন্মদিনটা জীবনে ততটা গুরুত্ব পায় না, সেটা বোধহয় ও‌ এখন খুব ভালো ভাবেই বুঝতে পারছে।

খুব সত্যি কথা বলতে অন্যের কষ্ট দেখে যতটা কষ্ট অনুভব করা যায়, তার থেকেও অনেক বেশি কষ্ট অনুভব করা যায় যখন একই‌ ঘটনা নিজের জীবনে‌ ঘটে।

IMG_20260415_143020.jpg

শুভর ক্ষেত্রেও বিষয়টা এমন। এই প্রথম খুব কাছের কাউকে হারালো। নিজেকে সামলানোর অনেক চেষ্টা করছে প্রথম দিন‌ থেকেই। তবে মনের ভিতরের ভাঙচুর হয়েই চলেছে, একথা আমি বুঝতে পারি।

মাথার উপরে বটগাছের মতো বাবার হাত সরে‌ গেলে, জীবনের কঠিনতা আরও বেশি করে উপলব্ধি করা যায়। এটা হয়তো শুভ এখন‌ খুব ভালো করে বুঝতে পারে।

আর এই কারনেই এই বছরের জন্মদিনটা ওর জন্য একেবারেই অন্যরকম। তাই হয়তো জীবনের বাস্তবতার অনুভূতির মোড়োকে, আজ জন্মদিনের উৎসাহ একেবারেই ফিকে মনে হচ্ছে।

তবুও প্রার্থনা করি ও ভালো থাকুক, সুস্থ থাকুক। আরও পরিনত হোক জীবন।

Sort:  
Loading...