"শেষ যাত্রা"
![]() |
|---|
Hello,
Everyone,
কতটা কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের সাথে পোস্ট লেখা শুরু করছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। বাড়ি ভর্তি লোকজন, সকলে শশুর মশাইকে একবার শেষ দেখা দেখতে এসেছেন। অন্যদিকে শশুর মশাই জানেনই না যে, তাকে নিয়ে কথাবার্তা হওয়ায়, কতো মানুষের এই মুহূর্তে চোখে জল।
জানার কথাও নয়, কারন তিনি এখন তার শেষ নিঃশ্বাসের অপেক্ষায় রয়েছেন। কোনো রকমে শ্বাসপ্রশ্বাস চলছে। সকাল থেকে খাবার বলতে শুধু জল। তাও এক দু ফোঁটা। গালে জল দিলেও তা গিলতে পারছেন না কোনো মতেই। সারাদিন এইভাবেই কাটলো। তবুও ঈশ্বরের ডাক আসেনি।
চোখের সামনে তাকে কষ্ট পেতে দেখছি, কিন্তু তবুও কিছু করতে পারছি না, এর থেকে অসহায়তার বোধহয় আর কিছুই নেই। ওনার শেষ নিঃশ্বাসের প্রতীক্ষা কতটা দীর্ঘ হবে জানিনা। তবে সকলেই মন থেকে প্রার্থনা করছেন।
আসলে ওনাকে এইভাবে দীর্ঘক্ষন সামনে বসে দেখাও আমাদের জন্য শাস্তির সমান। মৃত্যু যন্ত্রণা যে কতটা তীব্র হয়, এতো সামনে থেকে এর আগে কখনো দেখিনি। মা ও নাকি এমন কষ্ট পেয়েছিলো। তবে আমি সেদিন বাড়িতে ছিলাম না। তাই মায়ের কষ্ট দেখিনি।
পরদিন যখন আমি বাড়িতে ফিরেছি, তার কিছুক্ষণ বাদেই মা আমাকে ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে। তাই মায়ের কষ্টের মুহূর্ত গুলো আমি শুধু দিদির মুখে শুনেছি, স্বচক্ষে দেখিনি। তবে শশুর মশাইয়ের এই কষ্ট দেখে অনুভব করছি মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন।
![]() |
|---|
পাশে বসে আছে সবাই। গীতাপাঠ করা হচ্ছে যাতে তার এই শেষ যাত্রা একটু শান্তিময় হয়। এই মুহূর্তে আর কিছু লিখতে পারছি না। জীবনে কত কিছু নিয়ে আমাদের আফসোস থাকে, অহংকার থাকে। একে অপরের সাথে আমার হিংসা করি, লড়াই করি। শুধু এইটুকু উপলব্ধি করি না যে, এক মুহূর্তে সব ছেড়ে আমাদের চলে যেতে হয়। বাকি সবকিছু এখানেই পরে থাকে।
আজকের এই রাত যে কতটা দীর্ঘ হবে জানিনা। তবে এখন শুধু প্রার্থনা করছি যে, এই কষ্ট থেকে যেন ঈশ্বর আমার শশুর মশাইকে মুক্তি দেন। আপনারও একটু প্রার্থনা করবেন।


Whenever I read your post and know about your father in law health, it hurts me a lot because it's too much difficult time for family.And it's the most difficult time for them and I've always seen that it's not easy for anyone to lose their life and take last breath.May God have mercy on you all and have mercy on them too and provide ease in all difficulties.
TEAM 7
Congratulations! Your post has been upvoted from sc-09 account.