"শূন্যতার অনুভূতি"

in Incredible India8 days ago (edited)
IMG_20260411_230751.jpg

Hello,

Everyone,

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের সকলের আজকের দিনটা খুব ভালো কেটেছে।

ইতিমধ্যেই শশুর মশাই চলে যাওয়ার দুটো দিন অতিক্হরান্ত য়েছে।‌ তাই বর্তমানে দিন‌যাপনের‌ রুটিন পরিবর্তন হয়েছে অনেক খানি। আগের মতন আর ব্যস্ততা নেই প্রাত্যহিক জীবনে।

দুদিন আগে পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা কিভাবে অতিক্রম হতো ব্যস্ততার কারণে বুঝতেও পারতাম না। দিনের অধিকাংশ সময় শ্বশুরমশাইয়ের সেবা যত্নেই কেটে যেতো। শেষের দিনগুলোতে তো এক মুহূর্তের জন্য ওনাকে একা রাখা যেতো না। যদি আমার কোনো কাজ থাকতো তখন শাশুড়ি মা, আর শাশুড়ি মায়ের ব্যস্ততার সময় আমি থাকতাম ওনার কাছে।

তবে বর্তমানে আর সেই ব্যস্ততা না থাকলেও চারিদিকে যেন ওনার উপস্থিতির অনুভূতি আজও বিদ্যমান। এখনও ওনার ডাক, ওনার ব্যাথায় কাতরে ওঠার শব্দ যেন মাঝে মধ্যে শুনতে পাই। আসলে পরিবারে একটা মানুষের অনুপস্থিতি মেনে নিতে বাকি সদস্যদের অনেকটা সময় লাগে।

IMG_20260411_230704.jpg

একটা সময় সেটাও আমাদের অভ্যাস হয়ে যাবে তাই জানি। আর যদি সেটা না হতো তাহলে হয়তো আমাদের পক্ষে বেঁচে থাকাই সম্ভব হতো না। ঈশ্বর যখন খুব কাছের কাউকে কেড়ে নেন, তখন বোধহয় তা সহ্য করার ক্ষমতাও সকলের মধ্যে তিনিই দিয়ে দেন। এইভাবেই সম্পূর্ণ পৃথিবীর মানুষেরা আপনজনকে ছেড়ে বেঁচে থাকার শক্তি‌ পায়।

গতকাল পর্যন্ত বাড়িতে অনেক লোক ছিলো। আজ আবার অনেকে চলে যাওয়াতে বাড়ি যেন আরও বেশি ফাঁকা লাগছে। এমনিতেই অনেক মানুষের ভিড়েও শশুর মশাইয়ের অনুপস্থিতি অনুভব করি, আর যখন সকল নিয়ম কানুন শেষ হয়ে যাবে তখন সকলে ফিরে যাবে যার যার বাড়িতে। তখন এই অনুভূতি আরও তীব্র হবে তার জন্য এখন থেকেই যেন মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছি আমি।

তবুও এইসব পরিস্থিতি থেকে পালানোর উপায় নেই। সবকিছু মেনে নিতে বাধ্য আমরা। এ এমন এক বাস্তবতা যা সকলের জীবনেই ধরা দেয়, পার্থক্য শুধু সময়ের।

Sort:  
Loading...

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

TEAM 7

Congratulations! Your post has been upvoted from sc-09 account.

1000080942.png

Curated by : jimiaera02