ঘুরতে গিয়ে মাঝ রাতে জন্মদিন পালন

in Incredible India13 hours ago

নমস্কার বন্ধুরা,

*সকলে কেমন আছেন? আজকে চলে এসেছি আরও একটি সুন্দর দিনের গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য। জন্মদিন সকলের কাছেই একটা বিশেষ দিন। আমরা সচরাচর নিজের পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সাথেই জন্মদিন পালন করতে ভালোবাসি। তবে কখনো যদি অচেনা মানুষদের সাথে জন্মদিন পালন করতে হয় তাহলে সেটাও বোধহয় বেশ রোমাঞ্চকর হয়। ঠিক তেমনি একটা জন্মদিন পালনের গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করব।

1000466117.jpg

আমরা যখন হানিমুনে গিয়েছিলাম তখন আমাদের গ্রুপের সকলেই ছিল আমাদের কাছে অপরিচিত। তবে সকলেই এত ভালো ছিল যে খুব অল্প সময়ের মধ্যেই তাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। আমাদের ঘোরাঘুরির দ্বিতীয় দিনের গন্তব্যস্থল ছিল Dawaipani , আমি এখানে আসার আগে কখনো এই জায়গার নাম শুনিনি। এটা দার্জিলিংয়ের একটা অফ বিট এরিয়া। খুবই শান্ত শিষ্ট স্নিগ্ধ একটা জায়গা। লোক বসতি খুব বেশি নয়। তবে সিটং এর তুলনাই বেশি। আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম ছিল আকাশা। হোম স্টে টা মোটামুটি ভালোই ছিল। তবে সিটং এর হোম স্টে টা আমাদের সকলের বেশি ভালো লেগেছিল। আর সেই সাথে সিটং এর হোমস্টের মালিকগুলো বেশ ভালো ছিল তাদের কথাবার্তাও খুব ভালো ছিল। আর Dawaipaniর এই homestay র যিনি owner ছিলেন তিনি অত্যন্ত জোরে জোরে কথা বলছিলেন আর অনর্গল কথা বলেই যাচ্ছিলেন, যার ফলে আমরা খুবই irritate হচ্ছিলাম।

1000466121.jpg

যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা সকলেই নিজেদের নিজেদের ঘরে গিয়ে রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যার সময় রেডি হয়ে আমি আর আমার বর বেরিয়ে ছিলাম লোকাল মার্কেট explore করতে। পাহাড়ের বুকে গড়ে ওঠা একটা ছোটো শহর এটা। দোকান বাজার খুবই কম। তবে আমাদের হোম স্টে টা একদম বাজারেই ছিল। তাই আমরা বেড়িয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়েছিলাম। তারপর কিছু খাবার জিনিস কিনে আমরা ঘরে এসেছিলাম। সন্ধ্যার চা আনতে গিয়ে আমাদের পাশের ঘরে থাকা আমাদের গ্রুপেরই এক দিদির সাথে দেখা হয়ে যায়। সেই দিদি আমাকে জানায় যে আজকে তার হাজবেন্ডের জন্মদিন। প্রত্যেক বছর তারা নিজেদের বাড়িতে ফ্যামিলির সাথে এই দিনটা উপভোগ করলেও আজকে যেহেতু তারা বাড়ি থেকে অনেক দূরে আছে তাই সে তার হাজবেন্ডের জন্মদিন আমাদের সাথেই উদযাপন করতে চায়। তাই রাতের ডিনারের পর আমাদের তাদের ঘরে যেতে বলে।

আমি ঘরে এসে আমার বরকে সে কথা জানাতে সে বলে যে তাহলে সেই দাদার জন্য কিছু গিফট কিনবে তাই আমি আর আমার বর দুজনে মিলেই আরো একবার বাজারে বেরোই। তবে দুঃখের বিষয় হলো সেই বাজারে দোকানের সংখ্যা খুবই কম। আর জিনিসপত্রের দামও খুব বেশি। আমরা সচরাচর জিনিস পত্রের দাম যেমনটা জেনে এসেছি এখানে কিন্তু তার থেকে দামটা অনেকটাই বেশি। যেহেতু এখানকার বিক্রেতারা জিনিসপত্র সমতল ভূমি থেকেই নিয়ে আসে তাই তাদের জিনিসপত্রের দাম তুলনামূলক একটু বেশি রাখতে হয়। বাজেটের মধ্যে পছন্দসই তেমন কিছুই জিনিসপত্র আমরা পাচ্ছিলাম না। অবশেষে আমরা একটা মানিব্যাগ কিনি, যেটার দাম নিয়েছিল ৪৫০ টাকা। যেটা তুলনামূলক অনেকটাই বেশি ছিল।

1000466119.jpg

এরপর ডিনার করার পরে আমরা ওই দাদাদের ঘরে চলে যায়। দিদি আগে থেকেই কেক আনিয়ে রেখেছিল। বেকারির কেক ছাড়া ওখানে আর অন্য কোন ক্রিমকে পাওয়া যায় না তাই সেটাই আনতে হয়েছিল। আমরা সবাই মিলে দাদার জন্মদিন পালন করেছিলাম। ওদের ফ্যামিলি টা আমার খুব ভালো লেগেছিল। প্রত্যেকেই খুব মিশুকে ছিল। দাদা প্রথমে খুব লজ্জা পাচ্ছিল তবে আমরা সকলে মিলে একটা comfortable পরিবেশ তৈরি করেছিলাম। তারপর আমরা আমাদের গিফট টা দেওয়াতে সকলেই খুব অবাক হয়ে গিয়েছিল। সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় আমরা কাটিয়েছিলাম।

1000466123.jpg
আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Sort:  
Loading...

Welako

@pinki.chak

হ্যালো pinki.chak! 📸 যদি তুমি ফটোগ্রাফি পছন্দ কর, তাহলে WelSnap দেখে নাও – Steem ব্লকচেইনের ফটো অ্যাপ্লিকেশন। তুমি শুধুমাত্র আসল, লাইভে তোলা মুহূর্তগুলি শেয়ার করো, নিজেই নির্ধারণ করো যে তোমার অবস্থান কতটা দৃশ্যমান হবে, এবং ছবিগুলি সম্পূর্ণ ব্যক্তিগত রাখার জন্য শুধুমাত্র নিজের জন্য সংরক্ষণ করতে পারো। প্রতিটি ফটো যা তুমি আপলোড করো, আমি তাতে একটি ভোট দিই – আমি প্রতিদিন চেক করি। এবং প্রতিটি আপলোড করা ফটো স্বয়ংক্রিয়ভাবে আমাদের মাসিক লটারিতে প্রবেश করে: সমস্ত ফটো থেকে একটি বেছে নেওয়া হয়, যা ১০০ STEEM জিতে। অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও তথ্য এখানে পাবেন: https://welako.app/@greece-lover/welsnap-the-photo-app-that-shares-real-moments-and-belongs-to-you-20260720164757 আগ্রহী? 👉 welako.app/snap


গত কয়েক মাস ধরে আমি Steem-এ একজন Witness হিসেবেও সক্রিয় — বর্তমানে #42 স্থানে, নিজস্ব সার্ভার এবং ব্যাকআপ সহ। আমার লক্ষ্য হল অন্যদের সাথে মিলে এই সিস্টেমটি উন্নত করা, যাতে কোর্স টেকসইভাবে বৃদ্ধি পায় এবং আমরা সবাই এই ব্লকচেইনে একটি ভবিষ্যৎ পাই। যদি আমার এই প্রতিশ্রুতি তোমার কাছে ভালো লাগে, তাহলে আমি তোমার Witness ভোটের জন্য কৃতজ্ঞ হব।

এক ক্লিকে ভোট দিন ↗


If you don't want to receive more comments like this, you can opt out here: https://welako.app/welpromo/optout?token=8eb1022f56932baf3523ea91c167f523c78c27992ae2bec87676111aa1772489&u=pinki.chak

Not interested? Click the link above or simply reply STOP under this comment.

Note: If you don't reply to this comment, it will be automatically removed within a week.