বহু দিন পর আবার ও সবজি বাজারে যাওয়া ও কেনাকাটা

in Incredible India12 days ago

নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন ।আজকে আবারো নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি সকলেরই ভালো লাগবে।

IMG20260409124016.jpg

জীবনে চলার পথে আমাদের অনেক কিছুরই মুখোমুখি হতে হয়। বিশেষ করে মেয়েরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে এসে তাদের সমস্ত কিছুর দিক দিয়েই তাদের মানিয়ে নিতে হয়। মানিয়ে নিতে নিতে তাদের জীবনটাই শেষ হয়ে যায়। এখনো সমস্ত কিছুর দিক থেকেই মেয়েদেরই বুঝে মেনে চলতে হয়। তবুও কিন্তু আমাদের মত মেয়েরা হার মানে না। দিন শেষে মেয়েদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়।গত বৃহস্পতিবার দিন গিয়েছিলাম এক বিশেষ কাজে। আমাদের বাড়ি থেকে খানিকটা দূর। বাড়ির সমস্ত বাইরের কাজকর্ম আমাকেই করতে হয়। মানে বিশেষ দরকারি কাজগুলো আমাকেই করতে হয়। এছাড়া দোকান বাজার এগুলো বেশিরভাগ দিন শ্বশুর মশাই করে থাকে। বরের এইসবে কোন রকম দায়িত্ব নেই।

IMG20260409124246.jpg

আসলে ছোট থেকে মা বাবা কোন কিছু না শেখালে অনেক সময় এমনটা হয় ।আবারও কিছুটা নিজের গাফিলতিতে সবকিছু এড়িয়ে চলে। কিন্তু আমাকে তো এড়িয়ে চললে হবে না। তাই মানিয়ে গুছিয়ে নিয়ে এভাবে দিনগুলো কেটে যাচ্ছে। আমাদের বাড়ি থেকে বাজার মাত্র দু মিনিটের হাঁটা পথ। আমাদের কৃষ্ণনগরের আশেপাশে প্রচুর বাজার বসে। তবে আমাদের বাড়ির কাছে ঘূর্ণি বেলতলা বাজার ওই বাজারেই আমরা ছোট থেকেই বাজার করতে অভ্যস্ত। তবে বেশ কিছু বছর আমি বাজারে যাইনি। বাজারের চেহারা একেবারে পাল্টে গিয়েছে। সেদিন আমি বাজারে যাব বলে বাড়ি থেকে বের হয়নি। গিয়েছিলাম বাড়ির খাজনা দিতে।

IMG20260409134427.jpg

কিন্তু যে দোকানে গিয়েছিলাম সেই দোকানের কাকু হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে উনি দোকান বন্ধ করে বাড়িতে যায়। যেহেতু বাড়িটা কাছেই ছিল। তাই আমরা দু পাঁচ মিনিট অপেক্ষা করছিলাম। ২/৫ মিনিট রাস্তায় দাঁড়িয়ে কি করব তাই পাশের বাজারে চলে গিয়েছিলাম বাজার করবার জন্য। অনেকদিন বাজারে যাইনি ।তাই বাজারটা ঘুরে দেখার ইচ্ছে হলো। কিছু সবজি কিনতে ইচ্ছে হলো ।তাই বাজারে গিয়ে কিছু কিছু সবজির দাম জিজ্ঞেস করেছিলাম। কয়েক রকম সবজি নিয়েছিলাম। অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তখন বাজে দুপুর একটা। অনেক সবজি প্রায় শুকিয়ে গেছে। আবার সবকিছুই হয়তো যেগুলো বিক্রি হয়নি সেগুলো পড়ে আছে। তবুও তার মধ্যে থেকে বেছে বেছে কিছু নিয়ে ছিলাম। নেওয়ার পর আবারো খানিকক্ষণ পর কাকুটা দোকানে এসে ছিলো। দোকানে খানিকক্ষণ বসে থাকার পর ওয়েবসাইটে কাজ করছিল না।

তাই আবারও সেই রোদের মধ্যে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। যে উদ্দেশ্যে সেদিনকে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যে সফল হয়নি। এদিকে বেশ কিছু বছর পর সবজি বাজার ঘুরে কিছু সবজি কিনতে পেরেছিলাম। সবজি বাজার ঘুরে বেশ ভালো লেগেছিল। কারণ ছোটবেলায় যেমনটা দেখেছিলাম এখন আর সেই রকম টা নেই। বাড়িতে এসে আমার সবজি কেনা দেখে শ্বশুরমশাই শাশুড়ি মা ভীষণ খুশি হয়েছিল । কারণ এক কাজ করতে গিয়ে আরেক কাজ করে বাড়ি ফিরেছিলাম।শশুর মশাই বলছিল এবার থেকে তুমি যাবে বাজার করতে। সত্যি কথা বলতে মেয়েদের সবকিছু শিখে রাখা ভীষণ জরুরী। আমি সমস্ত কিছুই নিজের হাতে করতে পারি, তবে এখনো সমস্ত কিছু নিজের কাঁধে তুলে নিয়নি। সময় হলে হয়তো আমাকে একা হাতে সমস্তটা সামলাতে হবে।


যাই হোক আজ এইখানেই শেষ করছি। আবারো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হব আগামীকাল। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।

Sort:  
Loading...