হস্ত শিল্প মেলা - ২ য় পর্ব

in Incredible India13 days ago

নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি হস্তশিল্প মেলার কিছু মুহূর্ত এর আগে একদিন পোস্টে হস্তশিল্প মেলার কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম। প্রথম পর্ব হিসেবে আজকে ঠিক তারপর থেকে শুরু করছি।

1000435162.jpg

কৃষ্ণনগরের প্রত্যেক বছর হস্তশিল্প মেলা হয়ে থাকে মেলার মাঠ প্রত্যেকবার ঠিক এক জায়গাতেই হয়। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ হয়ে ওঠে ওই সময় বিভিন্ন কুটির শিল্পে এবং হস্তশিল্পে সজ্জিত এই বিশাল বড় মাপতে শিল্পীরা যেন স্বাধীনভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকে। আর সত্যি বলতে মেলাতে ঢুকলে চক্ষু চরক গাছ হয়ে যায়। কারণ কিছুতেই বোঝা যায় না কোনটা ছেড়ে কোনটা কিনব শিল্পীদের হাতে কতইনা জাদু কি অদ্ভুতভাবে বুদ্ধি খাটিয়ে নিজের শিল্পসত্তার পরিচয় দিয়ে পরিশ্রম করে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বানিয়ে থাকে।

1000435166.jpg

এই বছর জানুয়ারি মাসে মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর বেশির ভাগই জানুয়ারিতেই হয়ে থাকে। আমার মনে আছে এর আগের বছর আমি এই মেলাতে গান করেছিলাম। প্রথম যখন এই মেলাটা শুরু হয় এই বছর আমি টের পাইনি । আসলে সামনে অনেকগুলো অনুষ্ঠান ছিল বলে মেলা নিয়ে এত মাতামাতি করছিলাম না। তাই বুঝতেও পারেনি যে মেলা কবে শুরু হয়েছে। আমার পার্টনার হঠাৎ করে আমাকে বলল কলেজের মাঠে হস্তশিল্প মেলা শুরু হয়েছে।। তবে এবারে মেলার নাম দেয়া হয়েছে সৃষ্টিশ্রী মেলা।

1000435170.jpg

ওর পাল্লায় পড়েই দুপুরবেলায় ২২ তারিখ নাগাদ আমি ওর সাথে একটু মেলা দেখতে গিয়েছিলাম। আমি জানতাম ওর সাথে গেলে খুব একটা কিছু কেনাকাটা হবে না। যতই হোক ছেলেমানুষ ছেলে মানুষের সাথে শপিং করা যায় না। আর আমার পার্টনার একদম সেরকম ধরনেরই। ওর কোন জিনিসের প্রতি কোন আকর্ষণ নেই।

1000435178.jpg

শুধুমাত্র মেলার মাঠ মানে একটু খাওয়া-দাওয়া একটু ঘোরাঘুরি তারপরও বাড়ি ফিরে আসবে। বেশি কিছু দেখতে গেলেই আমার চোখ দুটো এমন ভাবে ধরে যেন আমি একটা ঘোড়া, আর ঘোড়ার চোখে যেমন লাগাম দেয়া হয় সেরকম করে ও আমার চোখ ধরে থাকে।

সেটা শুধু মেলার মাঠ নয় ,শপিং মলের ক্ষেত্রেও ও তাই করে আমার সাথে। তাই ওর সাথে মার্কেটে বেরিয়ে আমি একদম শান্তি পাই না।

যাইহোক সেদিনকে শুধুমাত্র একটু ঘোরাঘুরি আর মেলাটা দেখার জন্যই গিয়েছিলাম। মোটামুটি তখন দুপুর তিনটে বাজে। শীতকালে এরকম দুপুরবেলায় ঘুরতে বেশ ভালই লাগে।

1000435174.jpg

মেলায় ঢুকেই দেখি এইবার মেলাটা একটু অন্যভাবে সাজিয়েছে। সুন্দর সুন্দর কিছু ছবি তোলার জায়গা তৈরি করেছে। তাও আবার হাতের কাজ দিয়েই। মেলা মানেই আমার প্রথমেই চোখে পড়ে কানের দুল যেখানেই যায় কানের দুল আর ব্যাগ এই দুটোই আমার প্রধান আকর্ষণ।

ব্যাগ কিনতে কিনতে আমার ওয়ার্ড ড্রপের প্রথম তাক পুরো ব্যাগে ভর্তি হয়ে গেছে। তাই বাড়ির লোকজন প্লাস আমার পার্টনার কিছুতেই আর ব্যাগ কিনে দিতে চায় না ।আমাকে কেউ যদি এখনো জিজ্ঞেস করে ,কি নিবি? গিফট হিসাবে, আমি ব্যাগের কথাই হয়তো বলবো।। মানুষের বিভিন্ন রকম শখ থাকে ,আমার আবার প্রবল ব্যাগের শখ আর কানের দুলের।

মেলার সবকটা দোকানের ছবি তোলা তো এভাবে সম্ভব না, তবে কিছু কিছু দোকানের ছবি তুলেছি।। তবে সেগুলো পরের পোস্ট এ শেয়ার করব।

এর আগের পোস্টে মায়ের সাথে যাওয়া শেয়ার করেছিলাম সেটা ছিল সন্ধ্যাবেলায়। তবে প্রথমে আমি আমার পার্টনারের সাথেই গিয়েছিলাম। মায়ের সাথে যেদিনকে গিয়েছিলাম সেদিনকে মেলার ছবি তুলিনি। প্রচন্ড ভিড় ছিল সেদিন। কারণ সেদিন ছিল মেলা ভাঙার দিন।

1000435104.jpg

তাই আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে নিলাম যেদিনকে আমি আমার পার্টনারের সাথে প্রথমবার গেলাম সেদিনকার কিছু মুহূর্ত। এর পরের দিন মেলার দোকানগুলো সম্পর্কে বিস্তারিত শেয়ার করব ।আজ এখানে শেষ করছি।

Sort:  
Loading...

TEAM 7

Congratulations! Your post has been upvoted from sc-09 account.

1000080942.png

Curated by : jimiaera02