হারানো গয়নার বাক্স ( পর্ব ৫ )

ChatGPT Image May 5, 2026, 02_03_07 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'হারানো গয়নার বাক্স' গল্পের পঞ্চম পর্ব শেয়ার করে নেবো। এরপর সে আর দেরি করলো না। চুপচাপ ঘর থেকে বেরিয়ে, পা টিপে টিপে সে বাড়ির পেছনের দরজার দিকে গেল। দরজাটা খুলতেই ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগল এবং চাঁদের আলোয় বাগানটা অদ্ভুত লাগছিল। গাছগুলো ছায়ার মতো দাঁড়িয়ে আছে, আর ঝোপঝাড়ে ভরা পুরো জায়গাটা যেন অনেক দিনের নিস্তব্ধতা বয়ে নিয়ে বেড়াচ্ছে। অরিত্র ধীরে ধীরে এগোল। সে চারপাশে তাকাল এবং বললো- উত্তর কোণটা কোথায়? সে মোবাইলের কম্পাস অন করল এবং দিক নির্ণয় করে বাগানের এক কোণের দিকে হাঁটতে লাগল। সেখানে গিয়ে সে থেমে গেল, একটা পুরনো আমগাছ ছিল। গাছটার গোড়ায় মাটি একটু আলাদা মনে হচ্ছিলো তার কাছে- যেন কেউ আগে খুঁড়েছিল।

অরিত্র হাঁটু গেড়ে বসে পড়ল এবং হাত দিয়ে মাটি সরাতে শুরু করল। কিছুক্ষণ পর তার হাত একটা শক্ত জিনিসে লাগল। সে তাড়াতাড়ি মাটি সরাল এবং দেখলো একটা ছোট লোহার বাক্স! আরেকটা বাক্স? তার চোখ যেনো বিস্ময়ে বড় হয়ে গেল। এরপর সে বাক্সটা তুলে নিল, কিন্তু এটা আগেরটার মতো নয়, এটা অনেক ভারী ছিল। ঠিক তখনই তুই এখানে কী করছিস? পেছন থেকে হঠাৎ এরকম একটা গম্ভীর গলা শোনা গেল।অরিত্র পুরো চমকে উঠল। সে ধীরে ধীরে পেছনে ফিরল এবং দেখলো তার বাবা দাঁড়িয়ে আছে।চোখে রাগ আর বিস্ময়ের মিশ্রণ। তার বাবা কড়া গলায় জিজ্ঞেস করল- এই সময় বাগানে কেন?অরিত্র কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল- আমি একটা জিনিস খুঁজছিলাম।....