You are viewing a single comment's thread from:

RE: নতুন আলোর নতুন ভোরে - নতুন রূপে সাজবে নতুন আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ4 months ago
ভাই, আপনার লেখা পড়ে সত্যিই নিজেকে ধরে রাখতে পারিনি। এতগুলো বছর আমরা একসাথে আনন্দ, বেদনা, হাসি আর কষ্ট ভাগ করে নিয়েছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কখনোই শুধু একটি কমিউনিটি ছিল না । এটি ছিল আমাদের একটি পরিবার। শুরু থেকেই এই পরিবারের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। আপনাদের কাছ থেকেই বাংলা ভাষা লেখালেখি আর মানুষের সাথে পথ চলার অনেক কিছু শিখেছি। কী পেলাম বা কী পেলাম না সেটাই আসল বিষয় নয় । এই ভালোবাসা এই বন্ধন একদিনে তৈরি হয়নি ধীরে ধীরে মনের গভীরে গেঁথে গেছে। আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় আমাদের প্রিয় ছিলো এবং থাকবে। পোস্টটি অসংখ্যবার পড়েছি মনে হচ্ছিল এই পরিবার এই মানুষগুলো আর থাকবে না ভাবনাটাই ভীষণ কষ্টের। তবুও বিশ্বাস করি কোনো কিছুর শেষ মানেই নতুন কিছুর শুরু। এই কমিউনিটি থেকে পাওয়া স্মৃতি শিক্ষা আর ভালোবাসা আজীবন হৃদয়ে থাকবে। আমার বাংলা ব্লগের ফাউন্ডর ও কো-ফাউন্ডার এবং সকল এডমিন মডারেটর ও সকল সাধারণ ইউজার সকল ভাই বোনদের জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা রইলো। 💔❤️
Sort:  
 4 months ago 

কিছু সম্পর্ক সত্যি এভাবেই গড়ে উঠে আবার এভাবেই হুট করে শেষ হয়ে যায়, তবে স্মৃতিগুলো কখনো হারিয়ে যায় না সেগুলো ঠিক থেকে যায় হৃদয়ের গভীরে। ভালোবাসা রইল।