You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৪

in আমার বাংলা ব্লগ9 months ago

কখনো তুমি সূর্যের মতো দীপ্ত
কখনো মেঘলা আকাশের মতো বিষণ্ন
তোমার স্পর্শে জ্বলে ওঠে আশা
তোমার নীরবতায় ভেসে আসে অনন্ত শূন্যতা।
তুমি দূরে গেলে হৃদয় শুষ্ক মরুভূমি
তুমি কাছে এলে বসন্তের রঙিন বাগান।
তুমি বয়ে যাও শান্তির সুরে
জাগাও মনের ভাঁজে স্নিগ্ধতা মোরে।
অন্ধকার ঘনিয়ে গেলে তোমার আলো
দূর করে যায় সমস্ত দুঃখ ক্লেশ বেদনা হালো।