উদ্দেশ্যহীন ভাবে চলা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে উদ্দেশ্যহীন ভাবে চলা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


user-3331258_1280.webp



লিংক


আসলে আমরা যদি এই পৃথিবীতে উদ্দেশ্যহীন ভাবে চলাফেরা করি তাহলে আমরা কিন্তু আমাদের সাফল্যের জায়গায় কখনো পৌঁছে যেতে পারবো না। অর্থাৎ আমাদের জীবনে উন্নতি লাভ করতে হলে সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য ঠিক এবং সঠিক রাখতে হবে। আসলে আমাদের উদ্দেশ্যহীন জীবন যাপন কিন্তু খুব একটা কখনো ভালো হতে পারে না। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে তাদের জীবনটা কতটা অগোছালো ধরনের হয়ে থাকে এবং তাদের সাথে কিন্তু অন্যান্য মানুষগুলো কখনো মেলামেশা করার চেষ্টা করে না। অর্থাৎ সবাই তাদের থেকে দূরে থাকার জন্য চেষ্টা করে। আর এদের জীবনটা অনেক বেশি কষ্টের মধ্যে দিয়ে কেটে যায়।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ছাত্র জীবন থেকে যদি আমরা আমাদের জীবনের উদ্দেশ্য টাকে স্থির রেখে সেই অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারব এবং এই জীবনে আমরা অনেক কিছু করতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে ভালো কিছু করতে কখনো না পারি তাহলে কিন্তু কেউ আমাদেরকে কখনো ভালবাসবে না এবং সবাই আমাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা কখনো উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা না করে বরং নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সবাই মিলে কঠোর পরিশ্রম করতে পারি।


এই জীবনে যারা উদ্দেশ্য ঠিক রেখে সঠিকভাবে সেই স্থানে পৌঁছে যেতে পেরেছে তারাও অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পেরেছে এবং তাদের বাকি জীবনটা অনেক বেশি সুখে শান্তিতে কেটে গেছে। আসলে উদ্দেশ্যহীনভাবে এবং কঠোর পরিশ্রম যারা কখনো করতে পারে না তারা কিন্তু সারা জীবন পরাজয়ের মধ্যে থেকে যায় এবং তারা জীবনে কখনো সুখ শান্তি উপভোগ করতে পারে না। আসলে এই পৃথিবীতে যারা কঠোর পরিশ্রমী মানুষ এবং তাদের উদ্দেশ্য সব সময় একটা জায়গায় সীমাবদ্ধ থাকে তাহলে তারা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারে। এজন্য ছাত্র জীবন থেকে প্রত্যেকটা শিক্ষক আমাদের একটা জিনিস শিখিয়ে থাকেন যে জীবনে সর্বপ্রথম আমাদের একটা লক্ষ্য স্থির রাখতে হবে।


আর আমরা সেই লক্ষ্য স্থির রেখে আমাদের উদ্দেশ্য সঠিক করে আমরা যদি কঠোর পরিচ্ছদের মাধ্যমে সেই জায়গায় পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা সার্থক হবে। এই পৃথিবীতে আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি, যারা কিন্তু অনেক মেধাবী হয়েও তারা কিন্তু জীবনে কখনো উন্নতি লাভ করতে পারেনি। আসলে মেধাবী হলেই যে জীবনে উন্নতি লাভ করা যাবে এমন কোন কথা নেই। অর্থাৎ আপনাকে সব সময় উদ্দেশ্য ঠিক রেখে সেই উদ্দেশ্যে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং এইভাবে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন। এক্ষেত্রে মেধাবী বা কম মেধাবী ছাত্রদের মধ্যে কোন পার্থক্য থাকে না। শুধুমাত্র পার্থক্য থাকে পরিশ্রমের।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।