শোকের মায়া কাটিয়ে উঠতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শোকের মায়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


girl-3422711_1280.jpg



লিংক

এই পৃথিবীতে বিভিন্ন ভাবে আমরা প্রতিনিয়ত ভেঙে পরি। বিশেষ করে তখনই আমরা সবথেকে বেশি কষ্ট পাই যখন আমাদের কোন প্রিয় মানুষ আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যায়। আসলে এই পৃথিবীতে শোকের মায়া কিন্তু সকলের জীবনে থাকে। কিন্তু ব্যক্তি বিশেষ এই শোকের মায়া সব সময় আমাদের জীবনে আলাদা হয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের এই শোকের মায়া কাটিয়ে উঠতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের এই প্রিয় মানুষের শোক সবসময় আমাদেরকে পিছনের দিকে পিছিয়ে রাখবে। একটা জিনিস মনে রাখতে হবে যে পৃথিবীতে এই জিনিসটা কিন্তু একটা স্বাভাবিক নিয়মের জিনিস।


অর্থাৎ আমরা যেহেতু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তাই একদিন না একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হবে। আসলে মানুষ এই ছোট্ট জীবনে বিভিন্ন মানুষকে ভালোবেসে ফেলে এবং তাদের জন্য তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে। আসলে আমরা যখন আমাদের প্রিয় মানুষগুলোকে সামনে দেখতে পাই তখন কিন্তু আমাদের সকল ধরনের দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং সেই তাদের সাথে আমাদের সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। কিন্তু সেই মানুষগুলো যখন আমাদের ছেড়ে দূরে চলে যায় তখন আমরা অনেকটা ভেঙে পরি এবং আমাদের কাছে আর কোন জিনিসগুলো মোটেও ভালো লাগেনা।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সব সময় সঠিকভাবে সামনের দিকে এগিয়ে চলতে চাই তাহলে কিন্তু আমাদের এই শোকের মায়া গুলো ত্যাগ করতে হবে। কেননা এই মায়া যদি আমরা ত্যাগ করতে না পারি তাহলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের জীবনটা সবসময় পিছনের দিকে পিছিয়ে থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা অবশ্যই মানুষকে ভালবাসবো কিন্তু তার স্মৃতিকে মনে রেখে আমরা সবসময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব। যদিও আপনি প্রিয় মানুষের শোক কখনো ছাড়তে পারবেন না এবং আপনি সবসময় তাদের জন্য পিছিয়ে থাকবেন।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকে শুধুমাত্র মানুষের ভালবাসার জন্য। আসলে সেই ভালোবাসার মানুষটি যখন আমাদের থেকে দূরে সরে যায় তখন কিন্তু আমাদের জীবনটা একাকী হয়ে যায় এবং এই একাকী জীবনটাকে পুনরায় সাজিয়ে তোলার জন্য আমাদের আবার পুনরায় চেষ্টা করতে হয়। এজন্য আমরা সব সময় চেষ্টা করি যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারি। তাই তোমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের জীবনটাকে এই সুখের মধ্য থেকে কাটিয়ে ওঠার মত একটা শক্তি মনের মধ্যে তৈরি করতে পারি।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।